বোস ভেঙ্কট (South Actor Bose Venkat) অভিনয়ের স্বপ্ন নিয়ে চেন্নাইয়ে এসেছিলেন। কিন্তু টিকে থাকার জন্য তাঁকে অটো চালাতে হত। অবসর পেলেই তিনি নানা ভাষার সিনেমা দেখতেন।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 19 November 2025 12:13
দ্য ওয়াল ব্যুরো: সিনেমায় আমরা প্রায়ই দেখি, একজন সাধারণ অটোচালক হঠাৎই সফল নায়ক হয়ে ওঠেন। কিন্তু এই গল্প শুধু পর্দার জন্য নয়, বাস্তবেও সত্যি হয়েছে অভিনেতা বোস ভেঙ্কটের (Bose Venkat) জীবনে। একসময় অটো চালিয়ে সংসার চালানো এই যুবক আজ দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা (auto driver to crorepati), যিনি এখন বিপুল সম্পত্তির মালিক। তাঁর স্ত্রী মালয়ালম সিনেমা ও টেলিভিশনের পরিচিত অভিনেত্রী সোনিয়া বোস। স্বপ্ন, লড়াই, সুযোগ আর ভাগ্যের অদ্ভুত মিলনে বদলে গেছে তাঁদের জীবন।
বোস ভেঙ্কট (South Actor Bose Venkat) অভিনয়ের স্বপ্ন নিয়ে চেন্নাইয়ে এসেছিলেন। কিন্তু টিকে থাকার জন্য তাঁকে অটো চালাতে হত। অবসর পেলেই তিনি নানা ভাষার সিনেমা দেখতেন। ১৯৯৭ সালে একদিন একটি বিদেশি ছবি দেখতে গিয়ে তাঁর জীবনে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা, যা ভবিষ্যতের রূপরেখাই বদলে দিল।
সেদিন সিনেমা দেখার সময় হলে তাঁর পাশে বসা এক বয়স্ক মানুষ ছবিটিতে পুরোপুরি ডুবে ছিলেন। সিনেমা শেষে সেই প্রৌঢ় ভেঙ্কটকে জিজ্ঞেস করেন, তিনি কী বুঝলেন? ভেঙ্কট সহজভাবেই উত্তর দেন, সিনেমা পুরো বুঝতে পারেননি, বরং ওই ব্যক্তির ছবি দেখার আনন্দই তিনি লক্ষ্য করছিলেন। কথা বলতে বলতেই লোকটি জানতে চান, ভেঙ্কটের স্বপ্ন কী? কেন এসেছে চেন্নাইয়ে? উত্তরে তিনি বলেন, "আমি অভিনেতা হতে চাই।" কথাটা শুনে লোকটি হেসে চলে যান।

কিছুক্ষণ পরেই ভেঙ্কট যখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী খুঁজছিলেন, ঠিক তখনই সেই সিনেমা হলের মানুষটিই আবার তাঁর সামনে এসে হাজির হন। তিনি ভেঙ্কটের অটোতে উঠে নিজের বাড়ি যেতে বলেন এবং কফি খাওয়ার আমন্ত্রণ জানান। অনিচ্ছা থাকলেও ভেঙ্কট তাঁর সঙ্গে যান। বাড়িতে ঢোকার পর তাঁকে প্রথমে ঠাকুরঘরে প্রার্থনা করতে বলা হয় তাঁকে। তারপরই সেই বয়স্ক লোকটি ভেঙ্কটের দিকে তাকিয়ে বলেন, "তুমি একজন অসাধারণ অভিনেতা।"
সিনেমা হলে ভেঙ্কটের যাঁর সঙ্গে দেখা হয়েছিল এবং যাঁর বাড়িতে গিয়েছিলেন তাঁর নাম নারায়ণস্বামী ওরফে গোপালি। তিনি দূরদর্শনের প্রাক্তন পরিচালক এবং দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, চিরঞ্জীবী ও শ্রীনিবাসনের প্রথম সারির অভিনেতাদের পথপ্রদর্শক। রজনীকান্তকে কে. বালাচন্দারের সঙ্গে পরিচয় করানোর কৃতিত্বও তাঁর।
পরদিন থেকেই গোপালি ভেঙ্কটকে প্রশিক্ষণ দিতে শুরু করেন। ভেঙ্কট শুধু ১০০ টাকা ও এক ঝুড়ি চাল নিয়ে গিয়েছিলেন 'দক্ষিণা' হিসেবে। গোপালির স্ত্রী প্রায় প্রতিদিনই তাঁকে খাইয়ে দিতেন। এমনকি একবার তাঁকে জ্যোতিষীর কাছেও নিয়ে যান ভবিষ্যৎ জানার জন্য। বছর কয়েক পর সেই ১০০ টাকার নোটই তিনি আশীর্বাদ হিসেবে ফেরত পান।
এতগুলি বছর পেরিয়ে আজ সেই অটোচালক বোস ভেঙ্কটই একজন জনপ্রিয় অভিনেতা (Bose Venkat story), 'মেট্টি অলি' ধারাবাহিকে অভিনয় করে আরও জনপ্রিয়তা পেয়েছেন। নিজের পরিশ্রম, প্রতিভা এবং এক অচেনা মানুষের সদয় হাতে তিনি পেয়েছেন নতুন জীবন।