Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

জীতু নয়, দিতিপ্রিয়ার নতুন নায়ক কি তিনিই! দ্য ওয়ালকে কী বললেন রণজয় বিষ্ণু?

অন্যদিকে গোটা ঘটনা নিয়ে সমাজমাধ্যম তোলপাড় হলেও অদ্ভুত নীরবতা বজায় রেখেছেন জীতু ও দিতিপ্রিয়া দু'জনেই। তবে সূত্র জানাচ্ছে, এ দিনও একটু বেলা করেই নিয়মমাফিক শুটে গিয়েছেন দিতিপ্রিয়া। 

জীতু নয়, দিতিপ্রিয়ার নতুন নায়ক কি তিনিই! দ্য ওয়ালকে কী বললেন রণজয় বিষ্ণু?

শেষ আপডেট: 19 November 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে যবনিকা পত্তন। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকর ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে দীর্ঘ বিতর্কের পর এ দিন ফিসফাস জীতু কামালের পরিবর্তে নাকি আসতে চলেছে নতুন নায়ক! নাকি আগমন ঘটতে চলেছে রণজয় বিষ্ণুর! যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে এ নিয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে রটেছে এমনটাই। জানা যাচ্ছে নতুন আর্য স্যর হিসেবে ভাবা হচ্ছে তাঁকেই।

এ ব্যাপারে রণজয় বিষ্ণুর সঙ্গে দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, আপাতত এক দীর্ঘ মিটিংয়ে আছেন অভিনেতা। মিটিং শেষ হলে কথা বলবেন। যদিও এই প্রতিবেদন লেখার আগে ফের তাঁকে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

অন্যদিকে গোটা ঘটনা নিয়ে সমাজমাধ্যম তোলপাড় হলেও অদ্ভুত নীরবতা বজায় রেখেছেন জীতু ও দিতিপ্রিয়া দু'জনেই। তবে সূত্র জানাচ্ছে, এ দিনও একটু বেলা করেই নিয়মমাফিক শুটে গিয়েছেন দিতিপ্রিয়া। অন্যদিকে পরশু দিনের মিটিংয়ের পর জীতু এখনও 'এনওসি' অর্থাৎ ধারাবাহিকে কাজ না করা নিয়ে 'নো অবজেকশন' দেননি।

এক ঝলকে দেখে নেওয়া যাক গত পরশু অর্থাৎ সোমবার মিটিংয়ের প্রেক্ষাপট। ও দিন সন্ধেবেলা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী হাজির হন দিতিপ্রিয়া ও জীতু। দিতিপ্রিয়ার সঙ্গে ছিলেন তাঁর মা। প্রথমে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার মাথাদের সঙ্গে জীতুর মিটিং হয়। এরপর দিতিপ্রিয়া ও তাঁর মাকে সামনে বসিয়ে জীতুর সঙ্গে আলাপ আলোচনা করতে চায় প্রযোজনা সংস্থা।

সূত্র জানাচ্ছে, এখানেই নাকি ফের সমস্যার শুরু। ও ভাবে মিটিংয়ে রাজি ছিলেন না জীতু। তাই আলাপ আলোচনা মেটার বদলে তা আরও পুঞ্জীভূত হয়। বেরিয়ে আসেন নায়ক। বাড়ি চলে যান নায়িকাও। সেদিন রাত্রে ভক্তদের সঙ্গে এক ইউটিউব লাইভে এসে কথা বলবেন বলে আগাম জানালেও পরে তা বাতিল করে দেন জীতু। এরপর থেকে সামাজিক মাধ্যমে একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট করলেও মিডিয়ার কাছে মুখ খুলছেন না নায়ক। এ দিন সকালেও ইনস্টাতে তাঁকে লিখতে দেখা যায়, "জ্ঞানীকে চেনা যায় তাঁর নীরবতা থেকে, আর মূর্খকে তাঁর বক্তব্য থেকে। ধন্যবাদ এই বিশ্বপৃথিবী।" অন্যদিকে একই পন্থা নিয়েছেন দিতিপ্রিয়া। সামাজিক মাধ্যম থেকে ফোন... সবেতেই তিনি কার্যত অধরা। কিন্তু ভক্তরা চুপ নেই! দিতিপ্রিয়া বনাম জীতু ভক্তদের বিতণ্ডায় উত্তাল সমাজমাধ্যম।

উল্লেখ্য, রণজয় অভিজ্ঞ অভিনেতা। একই সঙ্গে তিনি জনপ্রি য়ও বটে। তবে শোনা যাচ্ছে অফার পেলেও এই মুহূর্তে নাকি আর্য স্যর হতে তিনি নিজেও চাইছেন না! জীতু-দিতিপ্রিয়ার ফ্যানবেসে আচমকা ঢুকে পড়লে তা যে ব্যাকফায়ার হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আদপে কী হতে চলেছে সে উত্তর সময় দেবে, তবে জিতুর এই প্রস্থান মানতে পারছেন না একটা বড় অংশ। দিতিপ্রিয়া থাকুন, জিতুও থাকুন, এমনটাই চাইছেন তাঁরা।


```