Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Sakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’

তিন ঘণ্টা একটানা মিটিং! মুখোমুখি জিতু-দিতিপ্রিয়া, কী সিদ্ধান্ত নেওয়া হল?

দ্য ওয়াল আগেই জানিয়েছিল, কিছু দিনের মধ্যেই এই সমস্যা সমাধানের জন্য দুই লিড কাস্টকে নিয়ে মিটিং হতে পারে প্রযোজনা সংস্থা এসভিএফের অফিসে।

তিন ঘণ্টা একটানা মিটিং! মুখোমুখি জিতু-দিতিপ্রিয়া, কী সিদ্ধান্ত নেওয়া হল?

শেষ আপডেট: 17 November 2025 21:35

দ্য ওয়াল ব্যুরো: 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে ফের নায়ক-নায়িকার ঝামেলা, এ খবর এতদিনে সকলেই জেনে গিয়েছেন। ধারাবাহিকের ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে, তা নিয়ে চলছে নানা জল্পনা। অভিনেতা জিতু কামাল দিতিপ্রিয়া রায়ের বিরুদ্ধে সামাজিক মাধ্যমেই উগরে দিয়েছিলেন ক্ষোভ। অন্যদিকে দিতিপ্রিয়া জানিয়েছিলেন শুট যেমন চলার তেমনই চলছে। 

দ্য ওয়াল আগেই জানিয়েছিল, কিছু দিনের মধ্যেই এই সমস্যা সমাধানের জন্য দুই লিড কাস্টকে নিয়ে মিটিং হতে পারে প্রযোজনা সংস্থা এসভিএফের অফিসে। এ দিন ছিল সেই মিটিংয়। সময়মতো হাজির হয়েছিলেন জিতু-দিতিপ্রিয়া। প্রায় তিন ঘণ্টা মিটিং চলে এ দিন, জানা গিয়েছে এমনটাই। ধারাবাহিক বন্ধ? জিতুর বদল? নাকি দিতিপ্রিয়ার জায়গায় অন্য কেউ? কী সিদ্ধান্ত নেওয়া হল সেই মিটিংয়ে?

সূত্র মারফৎ জানা গিয়েছে, এ দিন কোনও সিদ্ধান্তই গৃহীত হয়নি। এমনকি আলোচনা মারফৎ সমস্যা সমাধানের যে আশার আলো দেখা যাচ্ছিল তাও বিশ বাঁও জলে। ঝামেলা? তাও মেটেনি। ধারাবাহিকের ভবিষ্যৎ? তাও স্থির হয়নি। মোদ্দাকথা এ দিন মিটিংয়ের পর আগামী দিনে ঠিক কী হবে সে বিষয়ে কোনও সদুত্তরই মেলেনি বলে খবর।

এমনিতে টিআরপিতে এই ধারাবাহিক বেশ জনপ্রিয়। যদিও জিতু-দিতিপ্রিয়ার এই কোন্দলে সামাজিক মাধ্যম বিভক্ত। কখন জিতুর ভক্তরা আওয়াজ তুলছেন, কখনও দিতিপ্রিয়ার ভক্তরা প্রতিবাদ জানাচ্ছেন। সব মিলিয়ে আখেরে ক্ষতি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিরই। সমস্যার সমাধান করে দ্রুত সব কিছু স্বাভাবিক হোক, আপাতত এমনটাই চাইছেন দুই তরফের ভক্তরাই। প্রশ্ন একটাই, হবে কবে? 


```