Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘আমার সঙ্গেই শুটিং করছিল, হঠাৎ...’, ঠিক কী ঘটেছিল জিতুর? দ্য ওয়ালকে জানালেন শ্রাবন্তী

কলকাতা থেকে বেশ খানিক দূরে সাঁই প্রকাশ লাহিড়ির আগামী ছবি 'এঁরাও মানুষ' ছবির শুটিং চলছিল বুধবার। নির্ধারিত সময়ে হাজির ছিলেন জিতু-শ্রাবন্তী সহ গোটা টিম।

‘আমার সঙ্গেই শুটিং করছিল, হঠাৎ...’, ঠিক কী ঘটেছিল জিতুর? দ্য ওয়ালকে জানালেন শ্রাবন্তী

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 6 November 2025 16:10

দ্য ওয়াল ব্যুরো: শুটিং সেটে অসুস্থ জিতু কামাল। ব্রেকিংয়ের ভিড়ে দ্য ওয়ালের তরফেই গতকাল অর্থাৎ বুধবার বিকেলে প্রথম সামনে এসেছিল এই খবর। বুকে ব্যথা, ধুম জ্বর, উদ্বেগ বাড়ছিল সকলের মধ্যে। এখনও হাসপাতালে ভর্তি থাকলেও অভিনেতা এখন স্থিতিশীল। ঠিক কী হয়েছিল অভিনেতার? কেন হঠাৎ এত অসুস্থ হয়ে পড়লেন তিনি? এ দিন দুপুরে অভিনেতাকে হাসপাতাল থেকে দেখে এসে দ্য ওয়ালকে সবটা জানালেন জিতুর সহঅভিনেতা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

কলকাতা থেকে বেশ খানিক দূরে সাঁই প্রকাশ লাহিড়ির আগামী ছবি 'এঁরাও মানুষ' ছবির শুটিং চলছিল বুধবার। নির্ধারিত সময়ে হাজির ছিলেন জিতু-শ্রাবন্তী সহ গোটা টিম।

 শ্রাবন্তীর কথায়, "হঠাৎই আমায় বলল, শরীরটা একদম ভাল লাগছে না। জ্বর জ্বর লাগছে। আমিই বললাম, তুমি তাহলে গিয়ে ভ্যানে (মেকআপ ভ্যান)-এ গিয়ে একটু বিশ্রাম নাও। বেশ খানিকক্ষণ পরেও না আসায় আমরা সকলে গিয়ে দেখি গা পুড়ে যাচ্ছে, বুকে ব্যথা। কথা বলার অবস্থায় নেই। সঙ্গে সঙ্গে ওর চিকিৎসককে ফোন করা হয়। তাঁর পরামর্শ মতোই ওকে তক্ষুণি কলকাতায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়। ও যে এখন ভাল আছে, এটাই সবচেয়ে ভাল কথা।"

এই মুহূর্তে ধারাবাহিকে লিড রোল করছেন জিতু। এরই মাঝে ছুটি নিয়ে চলছে বড় পর্দার শুটিং। বিশ্রাম তো দূর, দম ফেলার ফুরসৎ নেই তাঁর। অতিরিক্ত কাজ, কম ঘুম, ফলাফল শরীর খারাপ। শ্রাবন্তীর কথায়, "আসলে কাজটা আমাদের কাছে এত মুখ্য হয়ে ওঠে, নিজের যত্ন নিতেই ভুলে যাই আমরা।"

গতকাল থেকে আজ (বৃহস্পতিবার) অবধি বেশ কিছু পরীক্ষা হয়েছে জিতুর। কিছুর ফলাফল বের হয়েছে। কিছুর এখনও বাকি। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। সুস্থ হয়ে তিনি দ্রুত কাজে ফিরুন, এই মুহূর্তে একটাই প্রার্থনা সকলের।


```