Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ফের চর্চায় ‘চিরদিনই তুমি...’! অভিযোগ-অভিমানের পাহাড়ে হিট হওয়া সত্ত্বেও বন্ধের মুখে?

এর আগে ধারাবাহিকের নায়ক নায়িকার 'ঝগড়া' প্রকাশ্যে এসেছিল। ভক্তরাও দুই শিবিরে ভাগ হয়ে বেছে নিয়েছিলেন পছন্দের তারকাকে।

ফের চর্চায় ‘চিরদিনই তুমি...’! অভিযোগ-অভিমানের পাহাড়ে হিট হওয়া সত্ত্বেও বন্ধের মুখে?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 November 2025 16:53

দ্য ওয়াল ব্যুরো: টিআরপি তালিকায় এই মুহূর্তে প্রথম পাঁচে হামেশাই জায়গা করে নিচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি। কখনও আবার প্রথম স্থানও দখল করে নিতে দেখা যাচ্ছে নিজস্ব মুনসিয়ানায়। কিন্তু তা সত্ত্বেও ঝামেলা যেন শুরু হয়েও শেষ হওয়ার নয়! 

এর আগে ধারাবাহিকের নায়ক নায়িকার 'ঝগড়া' প্রকাশ্যে এসেছিল। ভক্তরাও দুই শিবিরে ভাগ হয়ে বেছে নিয়েছিলেন পছন্দের তারকাকে। সেই ঝামেলাকে দূরে ঠেলে অভিনেতা জিতু কামাল ও দিতিপ্রিয়া রায় ধারাবাহিকের খাতিয়ে আবারও এক হলেও ঠাণ্ডা লড়াইয়ের চোরা স্রোত এখনও জারি, অন্তত ফ্লোরে উপস্থিত অনেকেরই দাবি তেমনটাই।

ঠিক কী ঘটেছে? দিন কয়েক আগেই এক ছবির শুটিং করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন জিতু কামাল, এ খবর সকলেরই জানা। সুস্থ হয়ে সেটে যোগ দিতে গিয়েই নাকি সমস্যা! জিতু ঘনিষ্ঠ এক ব্যক্তির কথায়, "দাদা সেটে বসে আছে। ওদিকে হিরোইনকে ডাকলেও দেরি করে আসছেন। আর এটা লাগাতার হয়েই যাচ্ছে। প্রযোজনা সংস্থাকে জানিয়েও লাভ হয়নি। কিছু বলতে গেলেই বলা হয়েছে, এবার থেকে নাকি দু'জনের আলাদা শট নেওয়া হবে। এভাবে তো কাজ হয় না।" 

Upcoming episode details of popular bengali serial Chirodini Tumi Je Amar

জিতুর দিক দিয়ে কী অভিযোগ তা জানতে অভিনেতাকে দ্য ওয়ালের পক্ষ থেকে ফোন করা হলেও তাঁর ফোন বেজে গিয়েছে। অন্যদিকে দিতিপ্রিয়া এই সব অভিযোগ মানতে চাননি। তিনি জানিয়েছেন, যেমন শুটিং হয় তেমনই হয়েছে। এমনকি কেন এমন রটছে তা তিনি নিজেও জানেন না বলে জানান অভিনেত্রী।

যদিও সেটে কান পাতলেই শোনা যাচ্ছে নানা ধরনের কথা। এও শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে নাকি নায়ক-নায়িকা ও সেটের আরও বেশ কয়েকজনকে নিয়ে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য মিটিং হতে পারে। সেখানেও যদি উত্তর না মেলে সে ক্ষেত্রে জিতু আদপে এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বাংলা ধারাবাহিকের টিআরপি বিগত বেশ কিছু বছরে সামগ্রিক ভাবে পড়েছে। কিছু ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে মাস দুয়েকের মধ্যেই। সে খানে দাঁড়িয়ে এই ধারাবাহিকের ফলাফল নিঃসন্দেহে আশার আলো দেখায়। প্রতিবেশী দেশেও এই ধারাবাহিক নিয়েও 'হাইপ' নেহাত কম নয়। তা সত্ত্বেও নায়ক-নায়িকার অভিমানের চোরাস্রোত যদি এই ধারাবাহিকের অকাল সমাধির কারণ হয়, তা আখেরে টেলিপাড়ারই ক্ষতি। জিতু এ দিন শুটিংয়ে যাননি। আগামী দিনে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান নাকি চিরতরে ইতি, সে দিকেই নজর সকলের।


```