Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

দিঘায় শুটিংয়ের সময় তলিয়ে যান সমুদ্রে! দুর্ঘটনায় মৃত্যু অভিনেতা রাহুলের

প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, দিঘার তালসারি সৈকতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

দিঘায় শুটিংয়ের সময় তলিয়ে যান সমুদ্রে! দুর্ঘটনায় মৃত্যু অভিনেতা রাহুলের

রাহুল বন্দ্যোপাধ্যায়

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 March 2026 21:43

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee  News)। সূত্রে খবর, দিঘার (Digha Accident) তালসারি সৈকতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

স্টার জলসার 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে (Rahul Banerjee news)। জানা যাচ্ছে, সেই ধারাবাহিকের জন্যই দিঘার তালসারি সৈকতে গেছিল পুরো টিম। শুটিংয়ের সময়েই সমুদ্র তলিয়ে যান তিনি দীর্ঘ সময়ের তল্লাশির পর  টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

টলিউডের পরিচিত মুখ রাহুল (Rahul Arunoday Banerjee died)। টেলিভিশনে পা রাখার আগে বিভিন্ন থিয়েটারে কাজ করেছিলেন রাহুল। জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান খেলা-তে আদিত্য চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়ে নেন। এই সাফল্যের পর তিনি একটি চলচ্চিত্রের প্রস্তাব পান, যা তাঁকে আরও ব্যাপক পরিচিতি এনে দেয়। রাহুলের পডকাস্ট প্রোগ্রাম 'সহজ কথা'ও বেশ জনপ্রিয় হয়েছে।   

একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। একটা দীর্ঘ সময়ে দেখা গেছিল ধারাবাহিকেও। এরপর একটা লম্বা সময়ের বিরতি কাটিয়ে ফের ফিরেছিলেন ধারাবাহিকে।  বহুদিন পর ধারাবাহিকে ফিরেছিলেন , সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছিল 'ভোলে বাবা পার করেগা'য়। তাঁর চরিত্র দর্শকদের প্রশংসাও কুড়িয়েছিল। এরমধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। 

২০০৮ সালের মুক্তিপ্রাপ্ত তাঁর সিনেমা 'চিরদিনই তুমি যে আমার' বিপুল প্রশংসা পায়। বছর ঘুরলেও এখনও সেই সিনেমার গান আজও সমান জনপ্রিয়। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বাস্তব জীবনের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার। 

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee death)। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে রাজ দর্শন নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

রাহুলের সঙ্গে ধারাবাহিকে রয়েছে সোমাশ্রী চাকি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি। জানান, আজই ঘটনার মাত্র ২ ঘণ্টা আগে একসঙ্গে শুটিং করেছেন।

সোমাশ্রী বলেন,"আজ আমাদের কলকাতা ফেরার কথা ছিল। শুটিং সেরে চলে এসেছিলাম। জলের মধ্যেই কিছু হয়েছে। ঠিক কী হয়েছে বলতে পারব না। আমরা স্পটে ছিলাম না।"  তাঁকে   ফেরার সময় রাহুল বলেছিল "আর দেখা হবে না  আমাদের।"


```