এদিন পিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় ছেলের একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, সাদা রঙের বড়সড় সানগ্লাস পরে একগাল হেসে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে খুদে। ব্রাউন টি-শার্টে তার নিখুঁত পোজ যেন সহজেই মন কেড়ে নেয়।

শেষ আপডেট: 29 March 2026 13:35
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় একরাশ মিষ্টি মুহূর্ত ছড়িয়ে দিল ছোট্ট নিষাদ। টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) এবং পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)-র ছেলে, আদরের নাম ‘নডি’, ইতিমধ্যেই সে নেটপাড়ার প্রিয় মুখ হয়ে উঠেছে।
এদিন পিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় ছেলের একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, সাদা রঙের বড়সড় সানগ্লাস পরে একগাল হেসে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে খুদে। ব্রাউন টি-শার্টে তার নিখুঁত পোজ যেন সহজেই মন কেড়ে নেয়। হাসির ফাঁকে উঁকি দিচ্ছে ছোট ছোট দাঁত।
ছবির সঙ্গে ছোট্ট একটি শুভেচ্ছাবার্তা জুড়ে দিয়েছেন পিয়া, ‘হ্যাপি সানডে’। আর তাতেই সকলে অসংখ্য ভালবাসায় ভরিয়ে তুলেছে পোস্ট। কমেন্ট বক্সে নেটিজেনদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ বলছেন, এই বয়সেই সে স্টাইল আইকন, কেউ বা তার ক্যামেরা-ফেসিং দেখে মুগ্ধ।
পরমব্রত ও পিয়ার জীবনের এই নতুন অধ্যায় শুরু হয় ২০২৫ সালের জুন মাসে, তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। পরে দুর্গাপুজোর সময় প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনেন তাঁরা। ‘নিষাদ’ নামটির মধ্যে যেমন সুরের ছোঁয়া রয়েছে, তেমনই রয়েছে এক গভীর অর্থ—যে দুঃখের ঊর্ধ্বে।
ব্যক্তিগত জীবনের নানা আলোচনাকে পিছনে ফেলে এখন এই দম্পতির দিন কাটছে তাঁদের সন্তানকে ঘিরেই, পাশাপাশি রয়েছে কাজের ব্যস্ততা। আর সেই আনন্দের ঝলকই যেন ধরা পড়ছে ছোট্ট নডির হাসিতে, যা মুহূর্তেই ছুঁয়ে যাচ্ছে নেটদুনিয়ার মন।