আমার দিদা বেলতেন, আমার মা বেলতেন, এখন আমার বৌদি আর আমি বেলছি। আমার বৌদিকে বললাম তুমি এই বেলনচাকিটা চেঞ্জ করবে না? বৌদি বলল 'না'।
.jpeg.webp)
গ্রাফিক্স -দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 10 August 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: গতকাল রাখিপূর্ণিমার দিন 'দ্য ওয়াল'-এ প্রথম অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) জানিয়েছিলেন নবান্ন অভিযানের জন্য দুপুরের মধ্যে তিনি হাওড়া কদমতলায় বাপের বাড়িতে দাদাদের রাখি পরাতে যেতে পারেননি। যানজটে দাঁড়িয়ে থেকে ফিরে এসছেন। রাত্রি আর এক চেষ্টা করবেন। রাত্রে চেষ্টা করে এবারে সফল হয়েছেন অভিনেত্রী। দাদাদের রাখি পরিয়ে বাপের বাড়ির বনেদি রান্নাঘরে বেলুনচাকি দিয়ে লুচি বেললেন অপরাজিতা।
অপরাজিতার কথায় 'হৈহৈ করতে আমাদের একটা হুজুগ হলেই হল। বাড়ির মধ্যেই আমরা আনন্দ করি। সে শ্বশুরবাড়ি হোক কী বাপের বাড়ি।' সত্যি তাই অপরাজিতা নিজেই একটা আলো। তিনি যেখানেই যান সবাইকে আলো করে রাখেন। তিনি যে সেলিব্রিটি, সেই আলো শুধু নয়, তাঁর প্রাণশক্তিই আলো।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/lead-2.jpeg)
সামাজিক মাধ্যমে বাপের বাড়ির রান্নাঘরে লুচি বেলার রিল শেয়ার করেছেন অপরাজিতা। একেবারে গিন্নির মতো তিনি লুচি বেলছেন। সঙ্গে বান্ধবী, বৌদি ও সাহায্যকারিণীরা। বাড়িতে কখনও সেলিব্রিটি হয়ে থাকেন না অপরাজিতা।
সে প্রমাণ আবারও পাওয়া গেল তাঁর পোস্ট করা ভিডিওতে।
কাল রাতে অপরাজিতা একান্নবর্তী পরিবারের বাপের বাড়ির প্রাচীন রান্নাঘরে লুচি বেলতে বেলতে বললেন 'আজ সকালবেলা রাখিপূর্ণিমা ছিল আসতে পারিনি হাওড়া ব্রিজ সহ সমস্ত রাস্তা বন্ধ ছিল। এখন এসেছি বাপেরবাড়িতে। আমরা এখন লুচি ভাজা এবং বেলা, কম্পিটিশনে আছি। লুচি খেয়ে আবার দৌড় দিতে হবে কালকে সকালে শুটিং আছে।'

লুচি বেলার বেলনচাকির ইতিহাস নিয়ে অপরাজিতা জানালেন 'আমার জন্ম থেকেই দেখছি এই বেলন চাকিটা ব্যবহার হচ্ছে। এটাতে আমার দিদা বেলতেন, আমার মা বেলতেন, এখন আমার বৌদি আর আমি বেলছি। আমার বৌদিকে বললাম তুমি এই বেলনচাকিটা চেঞ্জ করবে না? বৌদি বলল 'না'। আমার যতবড় বয়স। তত বছর এই বেলনচাকির বয়স। আরও বেশিই হবে।'
নিজের এতখানি স্টারডম থাকার পরেও পুরনো জিনিসের ঐতিহ্য আঁকড়ে রেখেছেন অপরাজিতা। আজও তিনি সেই ছোটবেলাকে ভোলেননি। এখানেই তিনি সবার থেকে আলাদা।