Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রাজেশ খান্নাকে নাচ শিখিয়েছেন, কিন্তু স্টারডম ছিনিয়ে নিলেন জিনাত আমান!

বলিউডের সোনালি যুগের এক অবিস্মরণীয় নাম মুমতাজ। তাঁর সৌন্দর্য, অভিনয় আর ব্যক্তিত্বে মুগ্ধ হতেন দর্শকরা। 

রাজেশ খান্নাকে নাচ শিখিয়েছেন, কিন্তু স্টারডম ছিনিয়ে নিলেন জিনাত আমান!

রাজেশ-মুমতাজ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 1 August 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সোনালি যুগের এক অবিস্মরণীয় নাম মুমতাজ। তাঁর সৌন্দর্য, অভিনয় আর ব্যক্তিত্বে মুগ্ধ হতেন দর্শকরা। সিনেমাহলে তাঁর এন্ট্রিতেই পড়ত সিটি। রাজেশ খান্নার সঙ্গে তাঁর জুটি ছিল স্বপ্নের মতো, কিন্তু সম্পর্কটা ছিল শুধুই পর্দার নয়। ব্যক্তিগতভাবেও ছিলেন তাঁর ঘনিষ্ঠ। এমনকি রাজেশ খান্নার নাচের গুরুও ছিলেন মুমতাজ! এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, রাজেশ খান্না নাচে দুর্বল ছিলেন, তাই তিনি নিজেই শিখিয়ে দিতেন তাঁকে স্টেপগুলো।

জীবনের গল্পটা যেন সিনেমার চিত্রনাট্য! ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি টান। মাত্র ১১ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে বলিউডে পা। তখন কে জানত যে একদিন তিনিই হয়ে উঠবেন পর্দার রানি! প্রথমদিকে ‘স্টান্ট ফিল্ম হিরোইন’ বলেই পরিচিত ছিলেন, কারণ ‘ফৌলাদ’ ছবিতে দারা সিং-এর বিপরীতে নায়িকা হিসেবে সুযোগ পেয়েছিলেন। তারপর একে একে ‘বীর ভীমসেন’, ‘সিকন্দর-এ-আজম’, ‘রাকা’, ‘টারজান কামস টু দিল্লি’, ‘বক্সার’, ‘ডাকু মঙ্গল সিং’, ‘জং অউর অমান’-এর মতো হিট ছবি, সবেতেই তাঁর সঙ্গে ছিলেন দারা সিং।

আর তারপর বলিউডে একের পর এক বড় অভিনেতার সঙ্গে কাজ—ধর্মেন্দ্র, শাম্মি কাপুর, সঞ্জীব কুমার, এমনকি স্বপ্নের জুটি রাজেশ খান্না। কিন্তু এই সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই জীবনের মোড় ঘুরে গেল এক ঘটনায়—১৯৭১ সালে ‘হরে রামা হরে কৃষ্ণ’ ছবিতে জিনাত আমানের আগমন। ছবিতে মুমতাজের ছোট চরিত্রের পাশে জিনাত আমানের উপস্থিতি দর্শকদের হৃদয় কেড়ে নিল। নতুন যুগের নতুন মুখ হয়ে উঠলেন জিনাত। ক্রমশ মুমতাজের জনপ্রিয়তা কমতে থাকল, পরিচালক-প্রযোজকদের পছন্দের তালিকাতেও জায়গা করে নিচ্ছিলেন জিনাত।

 

তারপর বিয়ে, সংসার, এবং ধীরে ধীরে চলচ্চিত্র থেকে বিদায়। কিন্তু তাতেও কমেনি মুমতাজের আবেদন। আজও তাঁর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে হাসিখুশি, প্রাণবন্ত, ঝলমলে এক বলিউড ডিভার ছবি। গতকাল ছিল মুমতাজের জন্মদিন। তাঁর স্টাইল, পরিশ্রম, আর তাঁর সেই অসম্পূর্ণ কিন্তু অনবদ্য জার্নির জন্য আবার তাঁকে মনে পড়ল সিনেপ্রেমীদের। স্টারডম হয়তো চলে গিয়েছিল অন্য কারও দিকে, কিন্তু ইতিহাসে নিজের জায়গা মুমতাজ আগেই পাকাপোক্ত করে নিয়েছিলেন। কারণ কিছু নাম কখনও হারিয়ে যায় না, শুধু সময়ের আড়ালে লুকিয়ে থাকে—ঠিক যেমন মুমতাজ।


```