Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ভূতের গল্প, বাস্তবের ছায়া—অস্কারের পথে ‘দ্য উইচিং আওয়ার’

ভূতের গল্প, অলৌকিক ছায়া আর তীক্ষ্ণ বাস্তবতা—এই তিনের আশ্চর্য মিশেলের ছোঁয়ায় তৈরি হয়েছে ‘দ্য উইচিং আওয়ার’। 

ভূতের গল্প, বাস্তবের ছায়া—অস্কারের পথে ‘দ্য উইচিং আওয়ার’

অস্কারের পথে ‘দ্য উইচিং আওয়ার’

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 1 August 2025 14:19

দ্য ওয়াল ব্যুরো: ভূতের গল্প, অলৌকিক ছায়া আর তীক্ষ্ণ বাস্তবতা—এই তিনের আশ্চর্য মিশেলের ছোঁয়ায় তৈরি হয়েছে ‘দ্য উইচিং আওয়ার’। মাত্র দশ মিনিটের এই ছোট ছবি এখন পৌঁছে গেছে আন্তর্জাতিক মঞ্চে, জায়গা করে নিয়েছে রোড আইল্যান্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এর সেমিফাইনালিস্ট তালিকায়। এই উৎসব কিন্তু সাধারণ কোনও উৎসব নয়—অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কোয়ালিফাইয়িং ফেস্টিভাল এটি। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত টিম, আর বিশেষ করে অভিনেত্রী মানসী সিনহা।

ফোনে তাঁর প্রতিক্রিয়া, “মনে মনে একটা আনন্দ হচ্ছে। যখন শুট করছিলাম তখন বুঝিনি ছবিটা কত দূর যাবে। কিন্তু কাজ করার সময় বুঝেছিলাম, কোথাও একটা আলাদা শক্তি আছে এর মধ্যে। পরিচালকের ডেডিকেশন আর টিমওয়ার্ক দেখলে বোঝা যায়—এ ছবি থেমে থাকবে না। তঞ্চকতা ছাড়া কোনও কাজ  সাফল্যের মুখ দেখলে, তা সম্মানের। খুব ভালো হোক ছবিটার।”

‘দ্য উইচিং আওয়ার’ নামটা শুনলেই গা ছমছম করে ওঠে। লোককথা অনুযায়ী, রাত বারোটা থেকে তিনটের মধ্যে এমন এক সময়—যখন অন্ধকারের শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ভূত, ডাইনি, অলৌকিক ঘটনা... সব যেন একেকটা ছায়া হয়ে জেগে ওঠে এই সময়ে। ঠিক সেই ধারণাকেই কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। কিন্তু শুধু ভয় দেখানোই উদ্দেশ্য নয়। বরং অতিপ্রাকৃত আবহের মধ্যেই আলো ফেলা হয়েছে ভারতের শিক্ষাব্যবস্থার সংকটের উপর। কোথাও গিয়ে মিশে গেছে ভূতের সঙ্গে ভবিষ্যতের বাস্তব সংকট।

কেন ওচিয়াইয়ের সঙ্গে জুনায়েদ আলাভী

এই ছবি আসলে ‘টেরর টেলস’ নামের এক অ্যান্থলজি ফিল্মের একটি অধ্যায়। পুরো সিনেমাটি গড়ে উঠেছে দশটি ভিন্ন স্বাদের ছোট ছবির উপর, যেখানে কখনও উঠে এসেছে কাস্টিং কাউচ, কখনও শিশু নিগ্রহ, আবার কোথাও কৃষক আত্মহত্যা। পরিচালক জুনায়েদ আলাভী বলেন, “ভৌতিক গল্প বলে যেন বাস্তবের রূঢ় সত্যগুলো ভুলে না যাই, সে দিকটাতেও নজর রেখেছি। অতিপ্রাকৃত গল্প যেন একটা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে।”

এই ছবির প্রযোজক হিসেবে রয়েছেন এক আন্তর্জাতিক নাম—জাপানি চলচ্চিত্র নির্মাতা কেন ওচিয়াই। তিনি জাপানি ও আন্তর্জাতিক সিনেমার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলেছেন তার কাজের মাধ্যমে। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘Uzumasu’ (2012), ‘Ninja the Monster’ (2015), ‘The Tiger Mask’ (2013)। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নেটফ্লিক্স প্রজেক্ট ‘Golden Kamuy – The Hunt of Prisoners in Hokkaido’।

পরিচালক জুনায়েদ আলাভী বলেন, “আমি অনেক বছর আমেরিকার প্রোডাকশন হাউজে কাজ করেছি। সেই সূত্রেই কেনের সঙ্গে আলাপ। ওর মধ্যে ফ্যান্টাসি জঁরের প্রতি এক আলাদা টান আছে। ‘টেরর টেলস’ শুনেই ও আগ্রহ দেখিয়েছিল, তারপর প্রযোজনায়ও যুক্ত হয়।”

‘দ্য উইচিং আওয়ার’ ইতিমধ্যে বাফটা অ্যাওয়ার্ড, ফ্যান্টাসিয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে। ছোট ছবি হলেও, তার আওয়াজ বড়। বাস্তব আর অলৌকিক মিলেমিশে যদি এক নতুন প্রতিবাদ উঠে আসে, তবে তার শ্রুতিমধুরতা যে শুধু ভয় নয়—সেটা স্পষ্ট এই ছবিতে।


```