Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ফেডারেশনের নিয়ম মানা হয়নি! অথৈ জলে ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে’র মুক্তি! সৌরভ-রুদ্রনীলরা যা বললেন

ফেডারেশনের কাউকে না নিয়ে শুটিংয়ের অভিযোগে আটকে গেল ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবির মুক্তি। ছাত্রছাত্রীদের উদ্যোগে তৈরি ছবিটি ঘিরে তৈরি হয়েছে জট। এই বিতর্কে মুখ খুললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ও সৌরভ দাস।

ফেডারেশনের নিয়ম মানা হয়নি! অথৈ জলে ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে’র মুক্তি! সৌরভ-রুদ্রনীলরা যা বললেন

সংগৃহীত ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 November 2025 23:35

দ্য ওয়াল ব্যুরো: ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর। কিন্তু মুক্তির মাত্র দুই দিন আগে বাধার মুখে পড়ল ছবিটি। অভিযোগ, ফেডারেশনের নিয়ম অগ্রাহ্য করে তৈরি হয়েছে এই সিনেমা। ফলে আপাতত ছবির ভবিষ্যৎ অনিশ্চিত।

পরিচালক জয়ব্রত দাস জানিয়েছেন, তাঁরা ফিল্ম স্কুলের। কোভিড-পরবর্তী সময়ে সবাই মিলে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে প্রায় ২৫ লক্ষ টাকায় ছবিটি তৈরি করেছেন। জানতেন না, ছবি বানাতে গেলে ফেডারেশনের কাছ থেকে অনুমতি নিতে হয়। তাঁদের টিমে স্পটবয় থেকে চিত্রগ্রাহক, সবাই এসআরএফটিআইয়ের ছাত্রছাত্রী। এখন কী করবেন বুঝতে পারছেন না।

ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, ছবির নির্মাণে গিল্ডের একজন সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়নি। এই কারণেই ফেডারেশন ছবিটির মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে। যদিও এই বিষয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছেন, “এখনই কোনও মন্তব্য করতে চাই না।”

অভিনেতা রুদ্রনীল ঘোষ এনিয়ে বলেন, “ঠিক কোন জায়গায় ফেডারেশনের আপত্তি সেটা পুরোপুরি জানি না। তবে শুনেছি, মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এর আগে ‘দোস্তজী’ বা গৌতম ঘোষের ছেলের ছবি ‘ঝিল্লি’-ও তো ইনডিপেনডেন্ট ছবি হিসেবে তৈরি হয়েছে। আমার মনে হয়, উভয় পক্ষ বসে বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত। প্রয়োজনে যদি কিছু জরিমানা দিতে হয়, সেটাও দেখা যাক। কারণ, এরা নিজেদের টাকায় ছবিটা করেছে, তাই ফেডারেশনের এত কড়া হওয়া ঠিক নয়।”

অভিনেতা সৌরভ দাস জানিয়েছেন, তিনি ফেডারেশনের নিয়মকানুন সম্পর্কে অবগত নন। তাঁর কথায়, “আমি অভিনেতা, আমার কাজ চরিত্রে মন দেওয়া। যেহেতু এই ছবিটা ছাত্রছাত্রীরা বানিয়েছে, তাই কেউ কোনও পারিশ্রমিক নিইনি। নিয়ম ভেঙে হয়েছে কি না, তা জানি না। তবে এই ছবিটা মুক্তি পাওয়া উচিত, কারণ এতে নতুন প্রজন্ম আরও উৎসাহিত হবে ইনডিপেনডেন্ট সিনেমা বানাতে।”

ছবির অন্যতম প্রযোজক সৌম্য সরকার বলেন, “আমরা ২০২৩ থেকে ছবির সঙ্গে যুক্ত। তখন শুটিং শেষ হয়ে গিয়েছিল। আমাদের প্রযোজনা সংস্থা সব সময় ফেডারেশনের নিয়ম মেনেই কাজ করে। এ ক্ষেত্রেও ফেডারেশন ও পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।”

ছবির পরিবেশক পঙ্কজ লাডিয়া এখনই কিছু বলতে চান না। ফেডারেশন, পরিচালক ও প্রযোজক একসঙ্গে যা সিদ্ধান্ত নেবেন, সেটাই তাঁরা মেনে চলবেন।

শোনা যাচ্ছে, বৃহস্পতিবার ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসবেন পরিচালক জয়ব্রত দাস ও প্রযোজনা সংস্থা। পরিচালক জানিয়েছেন, “ছবি মুক্তি পাক, সেটাই চাই। না হলেও ছবি তৈরি করা বন্ধ করব না। প্রয়োজনে বাংলা নয়, অন্য ভাষায় বানাব।”


```