Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

টিজার পোস্টারে ধরা পড়ল শহরের হৃদস্পন্দন! ‘এই শহরের গান’ সম্পর্ক, প্রেম আর কলকাতার গল্প

একটা শহর কখনও শুধু ইট, কাঠ, পাথরের গাঁথুনি নয়। সে শহর শ্বাস নেয়, ভালবাসে, হারায়, আবার খুঁজে পায় নিজেকে। সেই শহরের বুকেই লুকিয়ে থাকে হাজার অজানা গল্প, হাজার না বলা সম্পর্কের সুর।

টিজার পোস্টারে ধরা পড়ল শহরের হৃদস্পন্দন! ‘এই শহরের গান’ সম্পর্ক, প্রেম আর কলকাতার গল্প

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 February 2026 16:58

দ্য ওয়াল ব্যুরো: একটা শহর কখনও শুধু ইট, কাঠ, পাথরের গাঁথুনি নয়। সে শহর শ্বাস নেয়, ভালবাসে, হারায়, আবার খুঁজে পায় নিজেকে। সেই শহরের বুকেই লুকিয়ে থাকে হাজার অজানা গল্প, হাজার না বলা সম্পর্কের সুর। সেই সুরই এবার বড়পর্দায় জীবন্ত হয়ে উঠতে চলেছে নতুন ছবি ‘এই শহরের গান’-এ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার পোস্টার, আর সেই এক ঝলকেই যেন অনুভব করা গেল শহরের আবেগ, তার নিঃশব্দ স্পন্দন। 

পরিচালক প্রার্জুন মজুমদার এবার একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হচ্ছেন। একগুচ্ছ পরিচিত, প্রিয় মুখকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করছেন এমন এক সিনেমা, যেখানে গল্পের কেন্দ্রে থাকবে মানুষ, তাদের সম্পর্ক, আর সেই সম্পর্ককে নিঃশব্দে বয়ে নিয়ে চলা একটি শহর। ইতিমধ্যেই ছবির প্রথম পর্বের শ্যুটিং সম্পন্ন হয়েছে। শহরের অলিগলি, ব্যস্ত রাস্তা, নির্জন কোণ—সব মিলিয়ে কলকাতা যেন নিজের সমস্ত রঙ, সমস্ত অনুভূতি উজাড় করে দিয়েছে এই ছবির ক্যানভাসে।

অনিকেত হয়ে পর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়, বিপরীতে সৃজনীর চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা সরকার। শান্তনুর ভূমিকায় দেখা যাবে অনির্বান চক্রবর্তীকে। অন্যদিকে অনামিকার চরিত্রে অভিনয় করছেন কনিনীকা ব্যানার্জি, তৃষার ভূমিকায় থাকছেন অঙ্গনা রায়, আর রাহুল হয়ে গল্পে গুরুত্বপূর্ণ উপস্থিতি রাখবেন মানপ্রীত রোহতাশ নিব্বিয়াল। এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে থাকছেন প্রান্তিক ব্যানার্জি, জিনিয়া পান্ডে এবং রিত্তিকা ব্যানার্জি—যারা এই গল্পকে আরও গভীরতা দেবে। (Ei Shohorer Gaan, Parambrata Chattopadhyay, Anirban Chakrabarti, priyanka sarkar, )



এই ছবির গল্প যেন সম্পর্কের এক নতুন সমীকরণ। তিন দম্পতি, তিনটি আলাদা জীবন, তিনটি ভিন্ন সময়ের সন্ধিক্ষণ। তারা কেউ কারও পরিচিত নয়, তাদের জীবনের পথও আলাদা। তবুও অদ্ভুত এক অদৃশ্য সুতোয় তারা জড়িয়ে আছে। সেই অদৃশ্য বন্ধনের কেন্দ্রে রয়েছে একটি শহর—যে শহর তাদের দেখে, বোঝে, আর নিঃশব্দে তাদের একসঙ্গে বেঁধে রাখে। এই শহর শুধু পটভূমি নয়, এই শহর নিজেই একটি চরিত্র—একটি জীবন্ত সত্তা।

পরিচালক প্রার্জুন মজুমদার নিজেই জানিয়েছেন, এই ছবিতে শহরকে একটি স্বতন্ত্র চরিত্র হিসেবে তুলে ধরা হবে। তাঁর কথায়, এই শহরের প্রতিটি কোণে বাসা বেঁধে থাকে অসংখ্য সম্পর্কের গল্প, অসংখ্য না বলা আবেগ। সেই আবেগ, সেই ব্যক্তিগত আর শহুরে সম্পর্কের মেলবন্ধনই বড়পর্দায় ফুটে উঠবে এই ছবিতে। ছবির প্রতিটি চরিত্র তার নিজের শহরের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলবে—যেন প্রত্যেকেই নিজের মতো করে এই শহরের গান গাইছে। ছবিতে থাকবে একাধিক গানও, যা জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে নতুন মাত্রা যোগ করবে এই গল্পে। কারণ এই শহরের গল্প কখনও শুধু কথায় বলা যায় না—তার জন্য দরকার সুর, দরকার অনুভূতির প্রতিধ্বনি।


প্রযোজক আকাঙ্খা রায় এবং প্রার্জুন মজুমদারের প্রযোজনায়, স্ট্যাগড ফিল্মস-এর ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ‘এই শহরের গান’-এর। আর খুব শিগগিরই, এই মাস থেকেই শুরু হতে চলেছে ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিং।


```