Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

প্রাক্তন প্রেমিকা তনুশ্রীর বিয়ে নিয়ে সোজাসাপটা রুদ্রনীল! বললেন, ‘ও খুব ভাল বোঝে...’

রুদ্রনীলের বয়স ৫২ বছর। তবু আজও সিঙ্গল তকমা ঘোছেনি তাঁর। তনুশ্রীর বিয়ে হতেই দ্য ওয়ালকে তিনি বলেন, "তনুশ্রীর মত ভাল মেয়ের বিয়ের খবরে আমি খুব খুশী। 

প্রাক্তন প্রেমিকা তনুশ্রীর বিয়ে নিয়ে সোজাসাপটা রুদ্রনীল! বললেন, ‘ও খুব ভাল বোঝে...’

শেষ আপডেট: 28 November 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: একসময় তুমুল প্রেম ছিল তাঁদের। প্রেমের কথা গোপন ছিল না টলিপাড়ায়। কথা হচ্ছে তনুশ্রী চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষের। যদিও সেই প্রেম টেকেনি। আজ দু'জনার দু'টি পথ আলাদা। 

এরই মাঝে শুক্রবার সকালেই জানা গিয়েছে তনুশ্রী বিয়ে করেছেন প্রবাসী বাঙালি সুজিত বসুকে। শুভেচ্ছাবার্তায় যখন চারিদিকে প্লাবিত, ঠিক এমনই এক সময়ে মুখ খুললেন প্রাক্তন রুদ্রনীল। চিরাচরিত ভঙ্গিমায় রাখঢাক না করেই জানালেন নিজের বিয়ের কথাও।

রুদ্রনীলের বয়স ৫২ বছর। তবু আজও সিঙ্গল তকমা ঘোছেনি তাঁর। তনুশ্রীর বিয়ে হতেই দ্য ওয়ালকে তিনি বলেন, "তনুশ্রীর মত ভাল মেয়ের বিয়ের খবরে আমি খুব খুশী। ওকে আগামী দিনগুলোর জন্য অনেক শুভেচ্ছা। দায়িত্ব পালন খুব ভাল করে বোঝে ও। আমার বিয়ের পরিকল্পনা তেমন নেই। তবে যদি করি ,সামনের বছর মিডলের দিকে ভাবতে পারি।"

Rudranil-Tanushree: ঠিক ছিল বিয়ে হবে, কোন কারণে ভাঙে রুদ্রনীল ও তনুশ্রীর ফুরফুরে প্রেম?

পাত্রী কি ঠিক করা নাকি খুঁজতে হবে কাউকে? হালকা হেসে রুদ্রনীলের বক্তব্য, "পাত্রী ঠিক করিনি। তবে আশা রাখছি, আমার মত ট্রেন মিস করা কাউকে পেয়ে যাব।"

কেন ভেঙেছিল রুদ্রনীল-তনুশ্রীর সম্পর্ক? এ নিয়ে কোনওদিন তাঁরা প্রকাশ্যে মুখ খোলেননি। রটেছিল, ‘বেডরুম’ ছবিতে অভিনয় করার সময় নাকি অভিনেত্রী উষসী চক্রবর্তীর সঙ্গে রুদ্রনীলের ঘনিষ্ঠতা ভাল ভাবে নেননি তনুশ্রী। আর সে কারণেই নাকি ক্রমে বাড়ে দূরত্ব। এর আগে নুসরত জাহানের এক চ্যাট শো’য়ে তাঁকে প্রশ্ন করা হয় রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায় সম্পর্কে। সেখানে পরমব্রত ও রুদ্রনীল দু’জনকেই বেড়েপাকা হিসেবে উল্লেখ করেন তিনি। সে কারণেই কি হয়েছিল বিচ্ছেদ? তা অবশ্য জানাননি তিনি।


```