Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিদেশেই নিবাস, উজ্জ্বল কেরিয়ার! কী করেন তনুশ্রীর বর সুজিত বসু?

দ্য ওয়ালকে তিনি জানান, সুজিতই বিয়ের প্রস্তাব দেন। পরিবার সঙ্গে ছিল না তবে সব দিক বিবেচনা করে তনুশ্রী ঠিক করেন বিয়েটা তিনি করেই ফেলবেন। সেই মতোই সাদা রঙের লেহেঙ্গা, শাঁখা-পলা পরে রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে নতুন জীবন শুরু করলেন তিনি। 

বিদেশেই নিবাস, উজ্জ্বল কেরিয়ার! কী করেন তনুশ্রীর বর সুজিত বসু?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 28 November 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালেই ব্রেকিং নিউজ। বিয়ে করেছেন তনুশ্রী চক্রবর্তী। কাউকে কিচ্ছুটি না জানিয়ে চুপিসারে বিদেশে গিয়ে তিনি এখন 'মিসেস'। পাত্র সুজিত বসু কিন্তু কোনও অংশে কম নন।

 তুখোড় পড়াশোনায়, উজ্জ্বল কেরিয়ার। কী করেন তিনি? তনুশ্রী জানিয়েছেন, বিগত ২৮ বছর ধরে আটলান্টারই বাসিন্দা সুজিত। পেশায় তিনি টেকনোলজিস্ট ও আইটি ইঞ্জিনিয়ার। অনেক দিন ধরেই সুজিতকে চিনলেও ঘনিষ্ঠতা বাড়ে বিগত কিছু মাসে। সুজিতের সঙ্গে দেখা করতেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তনুশ্রী, কিন্তু একেবারে যে বিয়ে করে ফিরবেন সে ধারণা তাঁর ছিল না।

দ্য ওয়ালকে তিনি জানান, সুজিতই বিয়ের প্রস্তাব দেন। পরিবার সঙ্গে ছিল না তবে সব দিক বিবেচনা করে তনুশ্রী ঠিক করেন বিয়েটা তিনি করেই ফেলবেন। সেই মতোই সাদা রঙের লেহেঙ্গা, শাঁখা-পলা পরে রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে নতুন জীবন শুরু করলেন তিনি। বাবা-মা উপস্থিত না থাকলেও মেয়ের বিয়ের সময়ে ভিডিও কলে ছিলেন তাঁরা, জানিয়েছেন তনুশ্রী।

দ্য ওয়ালকে তিনি আরও বলেন, "'সব ও (সুজিত) নিজেই প্ল্যান করেছে, তবে আমি বুঝতে পারছিলাম কিছু একটা চলছে। বাবা-মাকে ছাড়াই বিয়ে করলাম, প্ল্যান করা ছিল না কিছুই, তাই ম্যানেজ করা যায়নি। কলকাতায় আবার বিয়ে করার প্ল্যান আছে। এখন লাস ভেগাসে ঘুরছি, দারুন সময় কাটাচ্ছি। হানিমুনে যাব ফ্লোরিডা অরল্যান্ডে।" দেশে কবে ফিরবেন তা আপাতত জানেন না তিনি। একার টিকিট কেটেছিলেন, তবে এখন যে সে টিকিট বাতিল করতে হবে তা তাঁর হাসিতেই সুস্পষ্ট। 'কমন ফ্রেন্ড' -এর মধ্যে দিয়েই আলাপ দু'জনের। ক্রমে ঘনিষ্ঠতা বাড়তে থাকে যা এসে পৌঁছয় বিয়েতে। তবে বিয়ের পর তনুশ্রী কি বিদেশেই পাকাপাকি থেকে যাবেন নাকি যাওয়া আসা করতে থাকবেন, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন তিনি।

সে যাই হোক, কলকাতায় এসে আবারও বিয়ে করার ইচ্ছে রয়েছে তাঁদের। তবে সেই বিয়ে হতে পারে আরও রাজকীয়। ঢল নামতে পারে টলিউডের চেনামুখদের। 
 


```