কবে থেকে তাঁর শুটিং শুরু হবে সেটাও এখনও পরিষ্কার নয়। কিন্তু খুব বেশিদিন যে দর্শকদের অপেক্ষা করতে হবে, এমনটাও নয় বলেই খবর (new face as Aparna in chirodini tumi je amar)।
.jpeg.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 27 November 2025 22:46
দ্য ওয়াল ব্যুরো: একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini tumi je amar)কে। অভিনেতাদের মধ্যে টানাপড়েনের মাঝেও বরাবর দর্শকদের ভালবাসা পেয়ে এসেছে ধারাবাহিকটি (Bengali serial)। সম্প্রতি অভিনেত্রী দিতিপ্রিয়ার (Ditipriya Roy) ধারাবাহিক থেকে সরে যাওয়ার পর থেকেই জোর জল্পনা ছিল কাকে দেখা যেতে পারে 'আর্য সিংহ রায়'-এর বিপরীতে। শেষমেশ সেই সব জল্পনার অবসান।
টানা সাত দিন নায়িকা ছাড়াই চলছিল ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং। গত বুধবার চারজন অভিনেত্রীর লুক-টেস্ট নেওয়া হয়—যাদের মধ্যে ছিলেন সম্পূর্ণা মণ্ডল ও সোমু সরকারও। তবে সূত্রের খবর, কোনও বিশেষ পরিচিত মুখ নয়, ‘অপর্ণা’ চরিত্রে দেখা যাবে মঞ্চাভিনেত্রী শিরিন পাল (Shirin Paul) -কে।

ছবি - শিরিনের সোশ্যাল মিডিয়া
যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে যে চারজনের লুক সেট হয়েছিল, তার মধ্যেই শিরিন ছিলেন এবং তাঁকেই চূড়ান্ত করা হয়েছে বলেই জানা যাচ্ছে।
শিরিন আদতে ঝাড়গ্রামের মেয়ে এবং দীর্ঘদিন ধরে মঞ্চে অভিনয় করছেন। পরিবার পরিচালনা করে ‘ঝাড়গ্রাম কথাকৃতি’ নামের একটি দলও। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শিরিন এখন মাস্টার্স করছেন। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু-ও অভিনয়জগতের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

ছবি - শিরিনের সোশ্যাল মিডিয়া
তবে কবে থেকে তাঁর শুটিং শুরু হবে সেটাও এখনও পরিষ্কার নয়। কিন্তু খুব বেশিদিন যে দর্শকদের অপেক্ষা করতে হবে, এমনটাও নয় বলেই খবর। খুব তাড়াতাড়ি রোম্যান্টিক এই জুটিকে শিরিন-জীতুর হাত ধরে আবারও দেখা যাবে টিভির পর্দায়।