Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

দূরদেশে চুপিসারে বিয়ে সেরে ফেললেন তনুশ্রী, চারহাত এক হল, পাত্র কে? রইল ছবি

লাইভ ভায়োলিন বাজছে ব্যাকগ্রাউন্ডে, নায়িকার পরনে দুধসাদা লেহেঙ্গা। বাঙালি ঐতিহ্যস্বরূপ কপালে সিঁদুর, হাতে পলাও পরেছেন তনুশ্রী। 

দূরদেশে চুপিসারে বিয়ে সেরে ফেললেন তনুশ্রী, চারহাত এক হল, পাত্র কে? রইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 28 November 2025 08:35

অরুণাভ বাসু

স্বপ্নের শহর লাস ভেগাস, সেখানেই আরও এক স্বপ্নের সফর শুরু হল, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree chakraborty)। রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে নতুন জীবনে শুরু করলেন টলিনায়িকা (tanusree charkraborty got married)।

ঠিক যেন কোনও রূপকথার গল্প! লাইভ ভায়োলিন বাজছে ব্যাকগ্রাউন্ডে, তার মাঝে বিয়েটা সেরেই ফেললেন সুন্দরী এই  নায়িকার পরনে দুধসাদা লেহেঙ্গা। বাঙালি ঐতিহ্যস্বরূপ কপালে সিঁদুর, হাতে পলাও পরেছেন তনুশ্রী। মিডনাইট ব্লু টাক্সিডোতে পাশে হাসিমুখে পোজ দিচ্ছেন নায়িকার বর, নতুন বিয়ের খুশির ঝলক দুজনের মুখেই।

পাত্র, সুজিত বসু। পেশায় ইঞ্জিনিয়ার টেকনোলজিস্ট। কলকাতাতেই প্রথম দেখা, দু'জনের কমন কিছু বন্ধুর মাধ্যমে তাঁর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর।

দ্য ওয়াল-কে অভিনেত্রী জানান, যোগাযোগ হওয়ার পর বেশ কিছুদিন কথা ছিল না সুজিত-তনুশ্রীর। আবার আবার একদিন যোগাযোগ হয়। ডায়মন্ড রিং দিয়ে বিয়ের প্রস্তাব দেন সুজিত। তারপর 'হ্যাঁ' বলা।

লাস ভেগাসে প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তনুশ্রী। এদিকে তিনি যে বিয়ের তোড়জোড় করে ফেলেছেন, বুঝতে পারেননি। পৌঁছে দেখেন বিয়ের আয়োজন সারা! তখন ভিডিয়ো কলে বাবা-মাকে রেখে বিয়ে সেরেছেন নায়িকা।

কিন্তু হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত?

ডেস্টিনেশনে বিয়েটা সেরে ফেলা ঠিকই, তবে গুছিয়ে বিয়ের প্ল্যানও আছে অভিনেত্রীর। তনুশ্রী জানান, 'সব ও (সুজিত) নিজেই প্ল্যান করেছে, তবে আমি বুঝতে পারছিলাম কিছু একটা চলছে। বাবা-মাকে ছাড়াই বিয়ে করলাম, প্ল্যান করা ছিল না কিছুই, তাই ম্যানেজ করা যায়নি। কলকাতায় আবার বিয়ে করার প্ল্যান আছে।'

তবে বিয়েটা যে হয়ে গেছে, এটাই যেন বিশ্বাস হচ্ছে না নতুন বর-কনে, দু'জনেরই - স্পষ্ট জানালেন অভিনেত্রী। বললেন, 'এখন লাস ভেগাসে ঘুরছি, দারুন সময় কাটাচ্ছি। হানিমুনে যাব ফ্লোরিডা অরল্যান্ডে।'

কলকাতায় কবে ফিরবেন অভিনেত্রী?

তনুশ্রীর কথায়, 'আমার একার টিকিট কাটা ছিল আগেই। কবে ফিরব সেটাই ভাবছি।'

টলিনায়িকার বিয়েটা যে নেহাত স্বপ্নের চেয়ে কিছু কম নয়, তা তাঁর কথাতেই স্পষ্ট। এখন কলকাতায় কবে তিনি বরের সঙ্গে দেখা দেবেন, সেই দিকেই চোখ থাকবে অনুরাগীদের।


```