২০২৩ সালের ২২ নভেম্বর একটি এনজিও কর্মীর অভিযোগের ভিত্তিতে এলভিশের বিরুদ্ধে মামলা করা হয়।এদিন সেইসব অভিযোগ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে স্বস্তি এলভিশের (গ্রাফিক্স- দ্য ওয়াল)
শেষ আপডেট: 19 March 2026 17:09
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ইউটিউবার এবং বিগ বস ওটিটি বিজয়ী (Bigg Boss OTT 2 Winner) এলভিশ যাদবের (Elvish Yadav) বিরুদ্ধে সাপের বিষ ব্যবহারের (Snake Venom Case) অভিযোগে দায়ের হওয়া এফআইআর (FIR) খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০২৩ সালে উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police) তাঁর বিরুদ্ধে ভিডিও শুট ও নয়ডার রেভ পার্টিতে সাপের বিষ ব্যবহার, এমনকি বিদেশিদের সঙ্গে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগে মামলা করেছিল। দীর্ঘদিন বিতর্কে থাকার পর অবশেষে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে বড় স্বস্তি পেলেন এলভিশ (Elvish Yadav)।
কেন খারিজ হল এফআইআর?
সুপ্রিম কোর্টের বিচারপতি এম.এম. সুন্দরেশ এবং এন. কোটেশ্বর সিংয়ের বেঞ্চ জানায়,
আদালতের পর্যবেক্ষণ, পুরো মামলার কাগজপত্র ঠিক মতো আইন মানেনি। তাই এফআইআর, চার্জশিট এবং ট্রায়াল কোর্টের নোটিস, সবই বাতিল করে দেওয়া হয়েছে।
এলভিশ যাদব কী বললেন?
রায় প্রকাশের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ প্রতিক্রিয়া দিয়েছেন এলভিশ (Elvish Yadav)। সংক্ষিপ্ত বার্তায় তিনি লিখেছেন, 'সত্যমেব জয়তে' (Satyamev Jayate)।
কী ছিল অভিযোগ?
২০২৩ সালের ২২ নভেম্বর একটি এনজিও কর্মীর অভিযোগের ভিত্তিতে এলভিশের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগ,
২০২৪ সালের ১৭ মার্চ এলভিশকে গ্রেফতারও করা হয়েছিল। পরে তিনি জামিনে ছাড়া পান।
এলভিশের আইনজীবীর দাবি, তাঁর কাছ থেকে কোনও সাপ, কোনও বিষ বা কোনও নিষিদ্ধ মাদক উদ্ধার হয়নি। অভিযোগকারীর সঙ্গে এলভিশের প্রত্যক্ষ যোগাযোগ প্রমাণিত হয়নি। অভিযোগকারী নিজে যেদিন FIR করেছেন, সেদিন তিনি বন্যপ্রাণী বিভাগের অফিসার ছিলেন না। এছাড়া, মামলার সময় এলভিশকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল হয়েছিল বলেও অভিযোগ করা হয়।
বর্তমানে তিনি ছোট পর্দার জনপ্রিয় হিন্দি রিয়্যালিটি শো লাফটার শেফের (Laughter Chefs Season 3) সঙ্গে যুক্ত। সব মিলিয়ে, দীর্ঘ আইনি লড়াইয়ের পর এখন পুরোপুরি অভিযোগমুক্ত হলেন এলভিশ যাদব।