Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Dhurandhar 2: বক্স অফিসে বাজিমাৎ! প্রিমিয়ারেই প্রথম পর্বকে ছাপিয়ে ৫২ কোটি আয় ‘ধুরন্ধর ২’-এর

ধুরন্ধর ২ মুক্তির আগেই প্রিমিয়ারে ৫২ কোটির আয়। আদিত্য ধর পরিচালিত এই ছবি ভেঙে দিল আগের সব রেকর্ড, টপকাল প্রথম পর্বকেও।

Dhurandhar 2: বক্স অফিসে বাজিমাৎ! প্রিমিয়ারেই প্রথম পর্বকে ছাপিয়ে ৫২ কোটি আয় ‘ধুরন্ধর ২’-এর

ধুরন্ধর ২

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 March 2026 15:52

দ্য ওয়াল ব্যুরো: ‘ধুরন্ধর’ মানেই রেকর্ড ভাঙার গল্প। আর সেই ধারাই বজায় রাখল ধুরন্ধর ২ (Dhurandhar 2)। ছবি মুক্তির আগেই ‘পেইড প্রিমিয়ার শো’ থেকে নজিরবিহীন আয় করেছে এই ছবি। মুক্তির আগের দিন শুধুমাত্র ভারতে প্রিমিয়ার শো থেকেই আয় হয়েছে প্রায় ৫২ কোটি টাকা, যা প্রথম পর্বের আয়কেও ছাপিয়ে গিয়েছে।

আদিত্য ধর পরিচালিত এই ছবির মূল হিন্দি সংস্করণের জন্য দেশজুড়ে ১২,০০০-রও বেশি প্রেক্ষাগৃহে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছিল। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, সবদিক থেকেই প্রথম পর্বকে টপকে নতুন ইতিহাস গড়তে চলেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ।

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, দেশজুড়ে মোট ১২,২৯২টি প্রিমিয়ার শোর টিকিট বিক্রি হয়েছিল। সেখান থেকেই ৫২ কোটির বিপুল আয় হয়েছে। ফলে ভারতীয় সিনেমার ইতিহাসে ‘পেইড প্রিমিয়ার’-এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। উল্লেখ্য, ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বের প্রিমিয়ার আয় ছিল ৩৩ কোটি টাকা।

এদিকে, ছবির মুক্তির ঠিক আগের দিন দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন পরিচালক আদিত্য ধর। ১৯ মার্চ, বৃহস্পতিবার ছবির মুক্তির দিন হলেও ১৮ মার্চ থেকেই শুরু হয়েছিল পেইড প্রিমিয়ার। তবে বেশ কিছু ক্ষেত্রে নির্ধারিত সময়ের পরে শো শুরু হয়। জানা গিয়েছে, ছবির রিল দেরিতে পৌঁছনোর কারণে এই সমস্যা তৈরি হয়। পাশাপাশি টিকিট বুকিংয়েও প্রযুক্তিগত গোলযোগ দেখা দেয়। এই সমস্ত অসুবিধার জন্য আগেভাগেই বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করেছেন পরিচালক।


```