Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Sreenanda Shankar: শঙ্কর পরিবারে বিচ্ছেদের খবর! ১৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন শ্রীনন্দা

প্রখ্যাত নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা শঙ্কর ২০০৯ সালে পার্সি যুবক গেভ সাতারাওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে মুম্বইতেই সংসার পাতেন।

Sreenanda Shankar: শঙ্কর পরিবারে বিচ্ছেদের খবর! ১৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন শ্রীনন্দা

ফাইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 December 2025 00:37

দ্য ওয়াল ব্যুরো: বছরের শেষলগ্নে টলিপাড়ায় ফের সম্পর্কের ভাঙন। দীর্ঘ দিনের দাম্পত্য জীবনে ইতি টানলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্কর (Sreenanda Shankar separation)। প্রায় ১৬ বছরের সংসার ভাঙার কথা নিজেই প্রকাশ্যে জানালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ব্যক্তিগত পোস্টের মাধ্যমে শ্রীনন্দা জানান, স্বামী গেভ সাতারাওয়ালার সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে কানাঘুষো চলছিল। অবশেষে সেই সব জল্পনা নিজেই স্পষ্ট করলেন অভিনেত্রী (celebrity divorce news)।

প্রখ্যাত নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা শঙ্কর ২০০৯ সালে পার্সি যুবক গেভ সাতারাওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে মুম্বইতেই সংসার পাতেন। কাজের সূত্রে কলকাতা ও মুম্বই- দুই শহরেই নিয়মিত যাতায়াত ছিল তাঁর। তবে গত কয়েক মাস ধরে তাঁদের দাম্পত্য জীবনে টানাপড়েনের ইঙ্গিত মিলছিল। সোশ্যাল মিডিয়া-সহ একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছিল না। সব মিলিয়ে প্রশ্ন উঠছিল দু'জনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে।

অবশেষে নিজের পোস্টে শ্রীনন্দা লেখেন, তিনি ও গেভ আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, এই সিদ্ধান্ত হঠাৎ নয়। অনেকেই হয়তো বিষয়টি আগেই বুঝেছিলেন, কিন্তু প্রকাশ্যে আসতে তাঁদের সময় দরকার ছিল। জীবন সব সময় পরিকল্পনা অনুযায়ী চলে না, সেই বাস্তবতাকেই তাঁরা মেনে নিয়েছেন বলে জানান অভিনেত্রী (Sreenanda Shankar separation)।

শ্রীনন্দা আরও বলেন, এই বিচ্ছেদ তাঁদের দু’জনের কাছেই মানসিক শান্তি এনে দিয়েছে। সিদ্ধান্তটি কঠিন হলেও, তা ভেবেচিন্তেই নেওয়া হয়েছে। তিনি জানিয়ে দেন, এই বিষয় নিয়ে নানা আলোচনা, মতামত ও মন্তব্য হবেই। কিন্তু সংবাদমাধ্যম বা জনসমক্ষে তিনি বা তাঁর মা তনুশ্রী শঙ্কর এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেবেন না। সকলের কাছে একান্ত অনুরোধ, তাঁদের ব্যক্তিগত জীবনকে সম্মান করা হোক।

নিজের বক্তব্যে শ্রীনন্দা আরও এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি লেখেন, সোশ্যাল মিডিয়ায় দেখা কয়েক সেকেন্ডের ছবি বা ভিডিও কোনও সম্পর্কের পুরো গল্প বলে না। অনলাইনে দেখা মুহূর্তের আড়ালে বাস্তব জীবন অনেক বেশি জটিল এবং গভীর। তাই সেই সংক্ষিপ্ত দৃশ্য দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয় বলেই তাঁর মত।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও শ্রীনন্দা শঙ্কর দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ। কাজের দুনিয়ায় তিনি যেমন সক্রিয়, তেমনই সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি বেশ জনপ্রিয়। বিচ্ছেদের পরেও নিজের কাজে মন দিতে চান তিনি। পোস্টের শেষ অংশে শ্রীনন্দা জানান, তাঁর ইতিবাচক কাজ ও কনটেন্ট আগের মতোই চলবে। এই কঠিন সময়ে সকলের ভালবাসা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি।


```