Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

'মাথাটা ধাক্কা খেল জানালায়, তারপর...!' মুম্বইয়ে দুর্ঘটনার শিকার, এখন কেমন আছেন নোরা ফতেহি?

মুম্বইয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী নোরা ফতেহি। জানালায় মাথা লেগে চোট পেয়েছেন, এখন কেমন আছেন, নিজেই জানালেন।

'মাথাটা ধাক্কা খেল জানালায়, তারপর...!' মুম্বইয়ে দুর্ঘটনার শিকার, এখন কেমন আছেন নোরা ফতেহি?

নোরা ফতেহি

গার্গী দাস

শেষ আপডেট: 21 December 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলে মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় আচমকাই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi)। সানবার্ন ফেস্টিভ্যাল (Sunburn Festival)–এ যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে আরেকটি গাড়ি। অভিযোগ, ওই গাড়ির চালক ছিলেন মদ্যপ। বিকেল প্রায় ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নোরা ফতেহি সামান্য আহত হলেও প্রাণঘাতী কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছে মুম্বই পুলিশ (Mumbai Police)।

এই দুর্ঘটনায় বড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেত্রী। তবে মানসিক ধাক্কাটা যে ভয়াবহ, তা নিজেই পরে স্বীকার করলেন এবার। রবিবার জানালেন কেমন আছেন।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরপরই নোরাকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসকেরা জানান, অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল। শরীরে কিছু ছোটখাটো চোট, ফোলা ভাব এবং হালকা কনকাশন (concussion) রয়েছে। তবে গুরুতর কোনও আঘাত লাগেনি। ঘটনায় অভিযুক্ত গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু হয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নোরা ফতেহি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Stories) একটি ভিডিও বার্তায় পুরো বিষয়টি জানান। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আজ দুপুরে আমি একটা খুব সিরিয়াস কার অ্যাক্সিডেন্টে পড়েছিলাম। একজন মদ্যপ চালক আমার গাড়িতে ধাক্কা মারে। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে আমি গাড়ির ভিতর ছিটকে পড়ি এবং জানালায় মাথা লাগে।”

ভিডিওতে নোরাকে কিছুটা বিধ্বস্ত, কিন্তু দৃঢ় মনোবল নিয়েই কথা বলতে দেখা যায়। তিনি বলেন, “আমি বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় কথা। কিছু চোট, ফোলা আর হালকা কনকাশন ছাড়া আমি ঠিক আছি। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।”

এই অভিজ্ঞতাকে নিজের জীবনের “সবচেয়ে ভয়ংকর এবং ট্রমাটিক” মুহূর্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন নোরা। তাঁর কথায়, এই ঘটনা মানসিকভাবে ভীষণ নাড়িয়ে দিয়েছে তাঁকে। এখনও সেই আতঙ্ক পুরোপুরি কাটেনি বলেও স্বীকার করেন তিনি।

এর পাশাপাশি রাস্তায় নিরাপত্তা (road safety) এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে জোরালো বার্তাও দেন অভিনেত্রী। নোরার স্পষ্ট বক্তব্য, তিনি কখনওই মদ্যপান বা মাদকজাতীয় কোনও জিনিস সমর্থন করেন না। ২০২৫ সালে দাঁড়িয়ে এখনও যদি দুপুর তিনটেয় কেউ মদ খেয়ে গাড়ি চালায়, তাহলে সেটা বিশ্বাসই করা যায় না। এটা যে কতটা ভয়ানক হতে পারে, সেটা তিনি স্পষ্ট দেখলেন।

দুর্ঘটনার পরও সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েও মুখ খোলেন নোরা ফতেহি। তিনি জানান, নিজের কাজ, পরিশ্রম আর পাওয়া সুযোগের সঙ্গে কখনও আপস করতে চান না। তিনি যেটুকু অর্জন করেছেন, তার জন্য ভীষণ খাটুনি গেছে। কোনও মাতাল চালক সেই সুযোগ কেড়ে নেবে, সেটা হতে দেওয়া যায় না।

উল্লেখ্য, সানবার্ন ফেস্টিভ্যাল সাধারণত গোয়াতে আয়োজন করা হলেও এ বছর মুম্বইয়ে হচ্ছে এই জনপ্রিয় ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল। ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত চলার কথা। ২০০৭ সালে গোয়ার ভাগাটর (Vagator) থেকে শুরু হয়েছিল। মাঝের কয়েক বছর পুনে (Pune) ঘুরে ফের গোয়াতে ফিরলেও সাম্প্রতিক সময়ে নানা প্রশাসনিক ও জনবিক্ষোভের জেরে জায়গা বদলাতে হয়েছে এই উৎসবকে।

কাজের দিক থেকেও নোরা ফতেহির সময়টা এখন বেশ ব্যস্ত। বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও পা রাখছেন তিনি। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে কাঁচানা ৪ (Kanchana 4) এবং কেডি: দ্য ডেভিল (KD: The Devil)। চলতি বছরেই ‘বি হ্যাপি’ (Be Happy), ‘উফ ইয়ে সিয়াপ্পা’ (Uff Yeh Siyappa)–র মতো প্রজেক্ট এবং ‘দ্য রয়্যালস’ (The Royals) ওয়েব সিরিজে অভিনয় করে ইন্ডাস্ট্রির বিভিন্ন শাখায় নিজের জায়গা আরও পোক্ত করেছেন অভিনেত্রী।


```