Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘ধুরন্ধর’ দেখে ‘পাকিস্তানি জঙ্গিদের কম্বল ধোলাই’য়ের নিদান কঙ্গনা রনৌতের

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমা দেখে বহু ফিল্ম সেলিব্রিটি তাঁদের নিজস্ব মতামত প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়।

‘ধুরন্ধর’ দেখে ‘পাকিস্তানি জঙ্গিদের কম্বল ধোলাই’য়ের নিদান কঙ্গনা রনৌতের

ফিল্ম ইন্ডাস্ট্রির তারিফ কুড়িয়েছে রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত অভিনীত ছবিটি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 20 December 2025 18:23

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি জঙ্গিদের কম্বল ধোলাইয়ের নিদান দিলেন অভিনেত্রী-রাজনীতিক কঙ্গনা রনৌত। আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর সিনেমা দেখে বহু ফিল্ম সেলিব্রিটি তাঁদের নিজস্ব মতামত প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই ফিল্ম ইন্ডাস্ট্রির তারিফ কুড়িয়েছে রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত অভিনীত ছবিটি। বক্স অফিসে ইংরেজি বছর শেষের বাজার মাত করে রেখেছে স্পাই-থ্রিলার ধুরন্ধর। শনিবার সেই সিনেমা নিয়েই ব্যক্তি মতামতে ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন বিজেপির লোকসভা সদস্য কঙ্গনা। ছবির তারিফের সঙ্গেই পাকিস্তানি জঙ্গিদের ঠান্ডা করে দেওয়ার প্রস্তাব দেন ইমারজেন্সির পরিচালক কুইন কঙ্গনা।

কঙ্গনা তাঁর ইনস্ট্রাগ্রামে ধুরন্ধর ছবির ট্রেলারটি দিয়ে নিজস্ব অভিমত লিখেছেন। তাতে তিনি বলেছেন, ধুরন্ধর দেখলাম। খুবই ভাল সময় কাটল সিনেমা দেখে (হাততালির ইমোজিসহ)। ছবির কারুকাজ ও নির্মাণশৈলী দেখে এটিকে একটি অসাধারণ ছবি বলে মনে হল। সত্যি বলতে কী ছবির নির্মাতার প্রতি একেবারে ভক্ত হয়ে গিয়েছি। ডিয়ার আদিত্য ধরজি বর্ডার পে হামারে ডিফেন্স ফোর্সেস, সরকার মে হামারে মোদীজি অউর বলিউড সিনেমা মে আপ, খুব কম্বল কুটায়ি করো ইন পাকিস্তানি টেররিস্টস কি, মজা আ গয়া। লিখেছেন হিমাচল প্রদেশের মান্ডির সংসদ সদস্য।

কঙ্গনা আরও লিখেছেন, সকলেই সুপার্ব দক্ষতা দেখিয়েছেন ধুরন্ধরে, তবে এই ছবির ধুরন্ধর আসলে আদিত্যধরফিল্মস, অভিনন্দন ইয়ামি গৌতম (আদিত্য ধরের স্ত্রী)। উল্লেখ্য, কঙ্গনার আগে পরিচালক রামগোপাল বর্মা, করণ জোহর এবং সিদ্ধার্থ আনন্দ ধুরন্ধরের অকুণ্ঠ প্রশংসা করেছেন।  


```