Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মেরে বিশ্বে শান্তি বজায় রাখব, সিরিয়ায় আইসিস ঘাঁটি গুঁড়িয়ে দাবি ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন সেনাবাহিনীর হানাদারির কয়েক ঘণ্টার মধ্যেই এই দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মেরে বিশ্বে শান্তি বজায় রাখব, সিরিয়ায় আইসিস ঘাঁটি গুঁড়িয়ে দাবি ডোনাল্ড ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 20 December 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: সিরিয়ায় ISIS (ISIL) খুনেদের মোক্ষম জবাব দিয়েছে আমেরিকার সেনাবাহিনী। শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে মার্কিন সেনাবাহিনীর হানাদারির কয়েক ঘণ্টার মধ্যেই এই দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার একটি শহরে দুই মার্কিন সেনা ও এক দোভাষীকে হত্যা করার এক সপ্তাহের মধ্যে ব্যাপক আক্রমণ চালায় আমেরিকা। নর্থ ক্যারোলিনার রকি মাউন্টে প্রেসিডেন্ট বলেন, গত সপ্তাহে আমাদের তিন মহান দেশপ্রেমীকে খুনের বদলায় জঙ্গি ঘাঁটিতে বিরাট হামলার নির্দেশ দিয়েছিলাম।

তিনি জানান, এই হামলা পুরোপুরি সফল হয়েছে। একেবারে নির্দিষ্ট লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছি আমরা। আমরা মসৃণভাবে প্রতিটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি। বিশ্বে আমরা শক্তি প্রয়োগ করে শান্তি স্থাপন করব। মানবাধিকার রক্ষার সিরীয় পর্যবেক্ষক রামি আবদেল রহমান সংবাদ সংস্থাকে জানান, আইসিলের অন্তত ৫ সদস্য মার্কিন হামলায় মারা গিয়েছে। সিরিয়ার পূর্বদিকের একটি প্রদেশে এই হামলা চলে। হামলায় ড্রোন বিভাগের এক নেতার মৃত্যু হয়েছে।

ট্রাম্প তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ২০২৪ সালে বাশার আল-আসাদের জমানার পর যে সরকার সিরিয়ায় গঠিত হয়েছে, তাদের জন্য মার্কিন সেনার পূর্ণ সমর্থন রয়েছে। সিরিয়ার বিদেশ মন্ত্রক বারবার বলেছে যে, জঙ্গি সংগঠন আইসিলের কর্মকাণ্ড ধ্বংস করতে তারাও উদগ্রীব। আর এই কাজে আমেরিকা সহ সহযোগী রাষ্ট্রগুলির কাছে সমর্থন চেয়েছে।

এর আগেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেঠ বলেন, আমেরিকা আইসিস জঙ্গি, তাদের পরিকাঠামো ও অস্ত্রঘাঁটি লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালিয়েছে। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল হকআই স্ট্রাইক। তিনি বলেন, এটা যুদ্ধের সূচনা নয়, প্রতিহিংসার বিরুদ্ধে একটা বদলা। আমাদের ঘৃণার ঘোষণাপত্র। আজ আমরা শিকার করে মেরেছি আমাদের শত্রুদের। অনেক লোক মারা গিয়েছে। এবং এটা চলতেই থাকবে। মার্কিন এক আধিকারিক জানান, আইসিলের ৭০টি ঘাঁটি, পরিকাঠামো ও অস্ত্রঘাঁটিতে অপারেশন চলেছে।


```