Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

আইএস ঘাঁটিতে আগুন ঝরাল আমেরিকা, সিরিয়ায় ব্যাপক প্রতিশোধী হামলা

কয়েকদিন আগেই সিরিয়ার মরু অঞ্চলে আইএস-এর হামলায় দু’জন মার্কিন সেনা ও এক জন নিরস্ত্র ট্রান্সলেটর প্রাণ হারান। সেই ঘটনার পর থেকেই পালটা আঘাতের প্রস্তুতি নিচ্ছিল আমেরিকা।

আইএস ঘাঁটিতে আগুন ঝরাল আমেরিকা, সিরিয়ায় ব্যাপক প্রতিশোধী হামলা

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 December 2025 07:36

দ্য ওয়াল ব্যুরো: সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযান চালাল যুক্তরাষ্ট্র (US Launches Massive Strikes Against ISIS In Syria)। মার্কিন সেনা ও নাগরিকের উপর সাম্প্রতিক হামলার জবাবে এই প্রতিশোধী আক্রমণ বলে জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রতিরক্ষা দফতরের দাবি, সিরিয়ার বিভিন্ন এলাকায় থাকা আইএস-এর ঘাঁটি, অস্ত্রভান্ডার ও জঙ্গি আস্তানায় একযোগে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিমান ও হেলিকপ্টারের পাশাপাশি ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রও।

এ ব্যাপারে পেন্টাগনের এক কর্তা সংবাদসংস্থাকে জানান, এই অভিযানের উদ্দেশ্য শুধুমাত্র আইএস-কে দুর্বল করা নয়, বরং ভবিষ্যতে যেন তারা আর মার্কিন সেনা বা নাগরিকদের উপর হামলা চালানোর সাহস না পায়, সেই বার্তা দেওয়া।

উল্লেখ্য, কয়েকদিন আগেই সিরিয়ার মরু অঞ্চলে আইএস-এর হামলায় দু’জন মার্কিন সেনা ও এক জন নিরস্ত্র ট্রান্সলেটর প্রাণ হারান। সেই ঘটনার পর থেকেই পালটা আঘাতের প্রস্তুতি নিচ্ছিল আমেরিকা।

হামলায় আইএস-এর কতজন জঙ্গি নিহত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই আক্রমণে সংগঠনটির বড়সড় ক্ষতি হয়েছে।

হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, এটি যুদ্ধ ঘোষণার কোনও ইঙ্গিত নয়। তবে আইএস আবার হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট করে দিয়েছে আমেরিকা।

সিরিয়ায় দীর্ঘদিন ধরেই আইএস-এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে এই হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহল।


```