Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বন্ধ হল গ্রিন কার্ড লটারি, ব্রাউন ইউনিভার্সিটি ও MIT-তে গুলিকাণ্ডের পর কড়া পদক্ষেপ ট্রাম্পের

গত নভেম্বর মাসে ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর হামলায় এক আফগান নাগরিককে অভিযুক্ত করা হলে, ট্রাম্প প্রশাসন আফগানিস্তান-সহ একাধিক দেশ থেকে অভিবাসনের উপর ব্যাপক কড়া নিয়ম চাপিয়েছিল।

বন্ধ হল গ্রিন কার্ড লটারি, ব্রাউন ইউনিভার্সিটি ও MIT-তে গুলিকাণ্ডের পর কড়া পদক্ষেপ ট্রাম্পের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 December 2025 16:14

দ্য ওয়াল ব্যুরো: ব্রাউন ইউনিভার্সিটি (Brown University) এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)-তে ভয়াবহ গুলিকাণ্ডের (Brown University, MIT shooting) ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড়সড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন (Trump immigration policy)।  বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিন কার্ড লটারি (Green Card Lottery) বা ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম (Diversity Visa Program) স্থগিত করার নির্দেশ দেন (Green Card Lottery suspended)। প্রসঙ্গত, এই প্রোগ্রামের মাধ্যমেই অভিযুক্ত ব্যক্তি আমেরিকায় স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছিলেন।

হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম সামাজিক মাধ্যম X-এ দেওয়া এক পোস্টে জানান, ট্রাম্পের নির্দেশ মেনেই তিনি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)-কে এই কর্মসূচি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিচ্ছেন। ব্রাউন ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)-র সেই ঘটনা প্রসঙ্গ টেনে নোমের মন্তব্য, “সেই ভয়ঙ্কর ব্যক্তির কখনওই আমাদের দেশে ঢোকার অনুমতি পাওয়ার কথা ছিল না।”

অভিযুক্ত কে?

এই গুলিকাণ্ডে অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন পর্তুগালের নাগরিক ক্লদিও নেভেস ভ্যালেন্তে (৪৮)। সরকারি সূত্রে জানা গিয়েছে, ব্রাউন ইউনিভার্সিটিতে তাঁর হামলায় দু’জন ছাত্রের মৃত্যু হয়েছে এবং অন্তত ন’জন আহত হয়েছেন। পাশাপাশি, একটি পৃথক ঘটনায় MIT-এর এক অধ্যাপকও খুন হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যালেন্তেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তদন্তকারীদের দাবি, নিজের বন্দুক থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।

কীভাবে আমেরিকায় এসেছিলেন ওই ব্যক্তি?

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের অ্যাটর্নি লিয়া বি. ফোলি জানান, ক্লদিও নেভেস ভ্যালেন্তে ২০১৭ সালে বৈধভাবে স্থায়ী বাসিন্দার (লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্স) মর্যাদা পান। অর্থাৎ গ্রিন কার্ডের মাধ্যমে তিনি আমেরিকায় বসবাসের অধিকার পেয়েছিলেন।

কী এই ডাইভার্সিটি ভিসা বা গ্রিন কার্ড লটারি?

ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর সর্বাধিক ৫০ হাজার গ্রিন কার্ড লটারির মাধ্যমে দেওয়া হয়। এই সুযোগ মূলত সেই দেশগুলির নাগরিকদের জন্য, যাদের প্রতিনিধিত্ব যুক্তরাষ্ট্রে তুলনামূলক ভাবে কম, এর মধ্যে আফ্রিকার বহু দেশও রয়েছে।

এই প্রোগ্রাম মার্কিন কংগ্রেস তৈরি করেছিল, ফলে হঠাৎ করে তা স্থগিত করার সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই প্রোগ্রামে কতজন আবেদন করেন?

২০২৫ সালের ভিসা লটারির জন্য প্রায় ২ কোটি মানুষ আবেদন করেছিলেন। জয়ী প্রার্থীদের সঙ্গে তাঁদের স্ত্রী বা স্বামীদের ধরলে মোট ১ লক্ষ ৩১ হাজারের বেশি নাম নির্বাচিত হয়। তবে লটারি জিতলেই গ্রিন কার্ড নিশ্চিত নয়। এর পরেও কঠোর যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হয় আবেদনকারীদের।

এই লটারিতে পর্তুগালের নাগরিকরা মাত্র ৩৮টি স্লট পেয়েছিলেন।

যাচাইয়ের প্রক্রিয়া

লটারি জেতার পর আবেদনকারীদের গ্রিন কার্ডের জন্য আবেদন করতে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের মার্কিন দূতাবাস বা কনসুলেটে ইন্টারভিউ দিতে হয় এবং অন্যান্য গ্রিন কার্ড আবেদনকারীদের মতোই একই ধরনের যাচাই ও শর্তের মধ্য দিয়ে যেতে হয়।

ট্রাম্পের পুরনো অবস্থান

ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ডাইভার্সিটি ভিসা লটারির বিরোধিতা করে আসছেন। ক্রিস্টি নোমের এই ঘোষণা অনেকের মতে, কোনও একটি মর্মান্তিক ঘটনাকে সামনে রেখে অভিবাসন নীতিতে কড়াকড়ি আনার আরেকটি উদাহরণ।

এর আগেও, গত নভেম্বর মাসে ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর হামলায় এক আফগান নাগরিককে অভিযুক্ত করা হলে, ট্রাম্প প্রশাসন আফগানিস্তান-সহ একাধিক দেশ থেকে অভিবাসনের উপর ব্যাপক কড়া নিয়ম চাপিয়েছিল।


```