Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'১০ মাসে আটটা যুদ্ধ থামিয়েছি!' সমালোচনাকে তোয়াক্কা না করে ফের আন্তর্জাতিক মঞ্চে দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক মঞ্চে ফের নিজের সাফল্যের দাবি তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচনাকে তোয়াক্কা না করে ১০ মাসে আটটি যুদ্ধ থামানোর দাবি ঘিরে জোর চর্চা বিশ্ব রাজনীতিতে।

'১০ মাসে আটটা যুদ্ধ থামিয়েছি!' সমালোচনাকে তোয়াক্কা না করে ফের আন্তর্জাতিক মঞ্চে দাবি ট্রাম্পের

ট্রাম্প (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 18 December 2025 09:40

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ফের একবার নিজের কৃতিত্বের খতিয়ান তুলে ধরলেন বিশ্বমঞ্চে। বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, মাত্র ১০ মাসে বিশ্বজুড়ে আটটি যুদ্ধ বা সংঘাত মিটিয়েছেন। একই সঙ্গে তাঁর বক্তব্য, ইরানের (Iran) পরমাণু হুমকি কার্যত শেষ করে দিয়েছে আমেরিকা (United States), কারণ সে দেশের গুরুত্বপূর্ণ পরমাণু ঘাঁটিগুলিতে সরাসরি এয়ার স্ট্রাইক (air strikes) চালানো হয়েছে।

ট্রাম্পের কথায়, “আমি আমেরিকার শক্তি ফিরিয়ে এনেছি, ১০ মাসে ৮টি যুদ্ধ থামিয়েছি, ইরানের নিউক্লিয়ার হুমকি ধ্বংস করেছি এবং গাজায় (Gaza) যুদ্ধের অবসান ঘটিয়েছি।” এখানেই থামেননি তিনি। দাবি করেছেন, এই উদ্যোগের ফলেই আরব দুনিয়ায় (Middle East) প্রায় ৩০০০ বছরের মধ্যে প্রথমবার প্রকৃত শান্তি এসেছে। হামাসের (Hamas) হাতে বন্দি থাকা ইজরায়েলের (Israel) সব পণবন্দিকে জীবিত ও মৃত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে মার্কিন হস্তক্ষেপের কারণেই।

গাজা প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। তাঁর দাবি, আমেরিকার চাপ এবং কূটনৈতিক হস্তক্ষেপের ফলে হামাস পিছু হটতে বাধ্য হয়েছে, পণবন্দি মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে  সেই সূত্রেই। যদিও এই দাবি কতোটা যুক্তিযুক্ত সে নিয়ে আন্তর্জাতিক স্তরে নানা প্রশ্ন উঠেছে, তবু নিজের অবস্থানে অনড় তিনি।

শুধু বিদেশনীতি নয়, দেশের অভ্যন্তরীণ নীতিতেও নিজের সাফল্যের কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশেষ করে অবৈধ অভিবাসন (illegal immigration) কড়া অবস্থানে অনড় থাকা ট্রাম্পের দাবি, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত “শূন্য অবৈধ অভিবাসী” আমেরিকায় ঢুকতে পেরেছে। তাঁর ভাষায়, “প্রথম দিন থেকেই দক্ষিণ সীমান্তে (southern border) অনুপ্রবেশ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত সাত মাসে এক জন অবৈধ অভিবাসীকেও দেশে ঢুকতে দেওয়া হয়নি—যা সবাই অসম্ভব বলে মনে করত।”

শুল্ক নীতি (tariff policy) তাঁর প্রশাসনের অন্যতম বড় অস্ত্র বলে করেন তিনি। বলেন, 'আমদানির উপর শুল্ক চাপিয়েই আমেরিকায় বিপুল পরিমাণ বিনিয়োগ টানা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১৮ ট্রিলিয়ন ডলারের (18 trillion dollars) রেকর্ড বিনিয়োগ নিশ্চিত করেছে সরকার। সংস্থাগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আমেরিকায় কারখানা গড়লে কোনও শুল্ক নেই, আর বিদেশে উৎপাদন করলে শুল্ক দিতেই হবে।'

“ট্যারিফ আমার প্রিয় শব্দ,” বলতে এতটুকু দ্বিধাবোধ করেননি ট্রাম্প। তাঁর মতে, দীর্ঘদিন ধরে অন্য দেশগুলো আমেরিকার বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে, কিন্তু এখন খেলা ঘুরেছে। সেই কারণেই নাকি রেকর্ড সংখ্যায় সংস্থা দেশে ফিরছে, নতুন কারখানা হচ্ছে, বাড়ছে কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তা (national security)।

সব মিলিয়ে, ট্রাম্পের বক্তব্য স্পষ্ট, বিদেশনীতি থেকে অর্থনীতি, অভিবাসন থেকে নিরাপত্তা—সব ক্ষেত্রেই নিজের নেতৃত্বকে ঐতিহাসিক বলে তুলে ধরতে বদ্ধপরিকর তিনি।


```