সোমবার সকালে সাড়ে দশটা নাগাদ ৯৫ বছর বয়সে প্রয়াত হন বাংলাদেশ বিমান বাহিনীর এই প্রথম প্রধান।

শেষ আপডেট: 20 December 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান এবং মুক্তিযোদ্ধা একে খন্দকার শনিবার সকালে প্রয়াত হয়েছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন মুক্তিবাহিনীর উপ সেনাপ্রধান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছেন সোমবার সকালে সাড়ে দশটা নাগাদ ৯৫ বছর বয়সে প্রয়াত হন বাংলাদেশ বিমান বাহিনীর এই প্রথম প্রধান।
মুক্তিযুদ্ধ শুরুর আগে তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের পাকিস্তান বিমান বাহিনীর উপপ্রধান। বাহিনীতে বিদ্রোহ করে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিবাহিনীতে উপব সেনাপ্রধানের দায়িত্ব পালন করা এই বিমান যোদ্ধা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সে দেশের বিমান বাহিনীকে নতুন করে গড়ে তোলার কাজে মনোনিবেশ করেন। ১৯৭৫ সাল পর্যন্ত তিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানের সেনাবাহিনী। আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় সেনার পাশাপাশি মুক্তিবাহিনীর তরফে উপস্থিত ছিলেন উপসেনা প্রধানমন্ত্রী একে খন্দকার। মুক্তিবাহিনীর প্রধান জেনারেল ওসমানি সেদিন ঢাকার বাইরে ছিলেন। কার পক্ষে আত্মসমর্পণ অনুষ্ঠানে হাজির থাকা সম্ভব হয়নি।
বাহিনী থেকে অবসর নেওয়ার পর একে খন্দকার দুদকায় বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন। প্রথমে মন্ত্রী হয়েছিলেন হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের। দ্বিতীয়বার মন্ত্রী হন আওয়ামী লিগ মন্ত্রিসভায়। তাঁর বই ১৯৭১: ভেতরে বাইরে’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্যগ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে থাকে।