Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

Bangladesh News: সরকারি প্লট বন্টনে দুর্নীতি, হাসিনাকে একুশ বছর, ছেলে-মেয়ের ৫ বছর করে জেল

প্লট দুর্নীতির এই মামলায় পাঁচ বছর করে কারাবাসের সাজা হয়েছে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed) ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের (Saima Wazed) । তাঁদের বিরুদ্ধে নিয়ম বিরুদ্ধে ভাবে প্লট নেওয়ার অভিযোগ করা হয়েছিল।

 Bangladesh News: সরকারি প্লট বন্টনে দুর্নীতি, হাসিনাকে একুশ বছর, ছেলে-মেয়ের ৫ বছর করে জেল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 27 November 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুদণ্ডের পর (Sheikh Hasina Verdict) এবার ২১ বছরের জেল ও জরিমানা হলো বাংলাদেশের (Bangladesh) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)। মানবতা বিরোধী অপরাধে যুদ্ধ থাকার অভিযোগে চলতি মাসের ১৭ তারিখ বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপনগরীতে প্লট বন্টনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছে‌ ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মহম্মদ আব্দুল্লাহ আল মামুন।‌ একটু আগে এই রায় ঘোষণা করেন বিচারক।‌

প্লট দুর্নীতির এই মামলায় পাঁচ বছর করে কারাবাসের সাজা হয়েছে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed) ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের (Saima Wazed) । তাঁদের বিরুদ্ধে নিয়ম বিরুদ্ধে ভাবে প্লট নেওয়ার অভিযোগ করা হয়েছিল।

রায় সম্পর্কে এক প্রতিক্রিয়ায় সজীব ওয়াজেদ জয় বলেছেন, 'একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে, যাতে আমরা নির্বাচন না করতে পারি। এই রায়গুলির মূল উদ্দেশ্যই হল যাতে আমার মা, আমার পরিবারের কেউ নির্বাচন করতে না পারে। তিনি আরও বলেছেন, 'আমার নিজস্ব কোনো জমি নাই। আমার যে জমি আছে সেটা আমার বাবার ছিল। আমি কোনও দিন ঢাকা শহরে কোনও জমি কিনিনি। আমার যে খালাতো ভাই-বোনেরা তাদেরও কিন্তু নিজস্ব কোনও জমি নেই। তাঁরা যে পৈত্রিক সম্পত্তি পেয়েছে সেটাই আছে।' তো স্পষ্ট এখানে যারা একটা জমি কেনে নাই তারা কিন্তু একটা কিনতে পারে। আমাদের পাঁচ ভাইবোনের মধ্যে আমাদের পৈত্রিক সম্পত্তি ছাড়া বাংলাদেশে আমাদের কোনও জমি নেই। এই একটা মাত্র জমি আমরা প্রথমবারের মতো নিজেদের অর্থায়নে কিনেছিলাম।

প্লট বন্টনে দুর্নীতির মোট তিনটি মামলা ওই আদালতে বিচারাধীন ছিল।‌ গতবছর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মামলাগুলি দায়ের হয়।‌ প্রতিটি মামলায় সাত বছর করে‌ মোট ২১ বছরের খারাদণ্ড হয়েছে হাসিনার। ‌

প্লট বন্টনের পৃথক তিন মামলায় হাসিনা ছাড়াও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক এবং বেশ কয়েকজন সরকারি আধিকারিকের নাম রয়েছে।‌ হাসিনার  আত্মীয়দের নাম রয়েছে অপর দুই মামলায়। সেই মামলাগুলির রায় ঘোষণা হওয়ার কথা আগামী ১ ডিসেম্বর।‌


```