লগ্নজিতা (Lagnajita Chakraborty) জানান, অষ্টম গান শুরুর আগে তিনি দর্শকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই আচমকা দর্শকাসন থেকে এক ব্যক্তি উঠে এসে মঞ্চে চলে আসেন।

লগ্নজিতা চক্রবর্তী
শেষ আপডেট: 21 December 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: নামী ইংরেজি মাধ্যম স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে মঞ্চেই হেনস্থার শিকার লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। শুধু অশালীন মন্তব্য নয়, তাঁর উপর শারীরিক আক্রমণের চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ জনপ্রিয় সঙ্গীতশিল্পীর। ঘটনার পর শনিবার রাতেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মেহবুব মালিক।
শনিবার ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে (South Point Public School in Bhagwanpur) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন লগ্নজিতা। শিল্পীর অভিযোগ, অনুষ্ঠানের শুরুতে কোনও সমস্যা ছিল না। পরিবেশ শান্ত এবং স্বাভাবিকই ছিল। সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠান শুরু হয় এবং প্রায় ৪৫ মিনিট নির্বিঘ্নেই সাতটি গান গেয়েছিলেন তিনি। প্রথম কয়েকটি গান শেষে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়।
লগ্নজিতা (Lagnajita Chakraborty) জানান, অষ্টম গান শুরুর আগে তিনি দর্শকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই আচমকা দর্শকাসন থেকে উঠে মঞ্চে চলে আসেন স্কুল মালিক মেহবুব মালিক।। অভিযোগ, স্কুলের অন্যতম মালিক মেহবুব মালিক 'জাগো মা' গান নিয়ে আপত্তি জানান। তিনি দাবি করেন, ধর্ম নিরপেক্ষ গান গাইতে হবে। এরপরই ওই ব্যক্তি তাঁকে মারধর করার চেষ্টা করেন বলে অভিযোগ। যদিও সেখানে উপস্থিত অন্যান্যরা দ্রুত ওই ব্যক্তিকে ধরে ফেলেন এবং মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান।
লিখিত অভিযোগে শিল্পী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় কথা বলেন এবং আপত্তিকর মন্তব্য করতে থাকেন। আচমকা এমন ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং আতঙ্কিত হয়ে পড়েন বলেও জানিয়েছেন।
এই ঘটনার পর আর গান না গেয়ে তিনি মঞ্চ ছেড়ে চলে যান। রাতেই ভগবানপুর থানায় গিয়ে পুরো বিষয়টি দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে জানান। পুলিশের পরামর্শে একটি জেনারেল ডায়েরিও করেন তিনি।
চিঠিতে তিনি স্পষ্টভাবে পুলিশের কাছে অনুরোধ করেছেন,
এই বিষয়ে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্ত এখনও পলাতক থাকলেও, পুলিশ তাঁকে গ্রেফতার করতে তৎপর। তিনি আরও জানান, শিল্পীর সঙ্গে কথা বলে তাঁকে আশ্বস্ত করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় পুলিশের তরফে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।