Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদান

বয়স যে শুধুই সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী সোনি রাজদান। ৬৮ বছর বয়সে এসে নিজের আত্মবিশ্বাস, সৌন্দর্য ও স্টাইল দিয়ে তাক লাগিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। 

৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদান

সোনি রাজদান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 9 July 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: বয়স যে শুধুই সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী সোনি রাজদান। ৬৮ বছর বয়সে এসে নিজের আত্মবিশ্বাস, সৌন্দর্য ও স্টাইল দিয়ে তাক লাগিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী আলিয়া ভাটের মা সোনি রাজদানের ইনস্টাগ্রামে সাম্প্রতিক পোস্ট ঘিরে প্রশংসার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।

মঙ্গলবার ইনস্টাগ্রামে কয়েকটি নতুন সেলফি পোস্ট করেন সোনি। ক্যাপশনে লেখেন, “Hello hello” ছবিগুলিতে দেখা যাচ্ছে, হালকা আইলাইনার, গোলাপি লিপস্টিক, খোলা চুল, এবং একটি পাতলা স্ট্র্যাপের কালো লেসের পোশাক।

নানান মন্তব্যে ভরে যায় পোস্টের কমেন্ট সেকশন। কেউ লিখেছেন, “আমাদের হটি”, কেউ বলেছেন, “৬৮-তে ঝড় তুলে দিচ্ছেন”, আবার কেউ মন্তব্য করেছেন, “দারুণ ব্যক্তিত্ব!” এক নেটিজেনের মজার মন্তব্য, “আলিয়া ভাট ২০৭০ সালে।” কেউ লিখেছেন, “রাহার নানিকে নমস্কার,” আবার কারও মন্তব্য, “আপনি সত্যিই অসম্ভব সুন্দর।”

সোনি রাজদান বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাহেশ ভাটের স্ত্রী। মাহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণ ভাট, যাঁর সঙ্গে তাঁর পূজা ও রাহুল নামে দুটি সন্তান রয়েছে। পরে ‘সারাংশ’ ছবির শুটিংয়ে সোনির সঙ্গে আলাপ হয় মাহেশের, এবং ১৯৮৬ সালের ২০ এপ্রিল তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই কন্যা—শাহিন ও আলিয়া ভাট।

চলচ্চিত্রজগতে সোনির দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালে তাঁকে দেখা যায় ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ছবিতে। ওই বছরেই তিনি অভিনয় করেন ওয়েব সিরিজ ‘কল মাই এজেন্ট: বলিউড’-এ। এরপর তাঁকে দেখা যায় যুদ্ধভিত্তিক ছবি ‘পিপ্পা’-তে, যেখানে ছিলেন ইশান খট্টর, প্রিয়াংশু পাইনিউলি ও মৃণাল ঠাকুর। ২০২৫ সালের শুরুতে মুক্তির কথা ছিল তাঁর অভিনীত আরও একটি ছবি ‘আবির গুলাল’-এর, যেখানে অভিনয় করেছেন ফাওয়াদ খানও। তবে পহেলগামে জঙ্গি হামলার কারণে ছবিটির মুক্তি স্থগিত রাখা হয়েছে।
 


```