পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেদিকা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়া ভাটের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। এই সময় তিনি অভিনেত্রীর দৈনন্দিন সময়সূচি, আর্থিক নথিপত্র, ব্যাঙ্ক লেনদেন ও সফর খরচ সামলানোর দায়িত্বে ছিলেন।
_0.jpg.webp)
আলিয়া ভাটের প্রাক্তন সহকারী গ্রেফতার
শেষ আপডেট: 9 July 2025 11:48
দ্য ওয়াল ব্যুরো: ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টি (Alia Bhatt's Ex assistant arrested)। এই টাকার কিছু অংশ অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে এবং আর কিছু টাকা তাঁর প্রযোজনা সংস্থার (Production Home) থেকে আত্মসাৎ করেছে বলে অভিযোগ। ২০২৫-এর শুরুতেই এই অভিযোগ সামনে আসে।
গত জানুয়ারি মাসে আলিয়া ভাটের মা সোনি রাজদান মুম্বয়ের জুহু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয়, ২০২২ সালের মে থেকে ২০২৪-এর অগাস্ট মাস পর্যন্ত বেদিকা শেট্টি নামের মহিলা, যিনি আলিয়ার সহকারী হিসেবে কাজ করতেন প্রায় ৭৭ লক্ষ টাকার প্রতারণা করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেদিকা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়া ভাটের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। এই সময় তিনি অভিনেত্রীর দৈনন্দিন সময়সূচি, আর্থিক নথিপত্র, ব্যাঙ্ক লেনদেন ও সফর খরচ সামলানোর দায়িত্বে ছিলেন।
তদন্তকারীরা জানিয়েছেন, ওই সময়ে বেদিকা ভ্রমণ, মিটিং অথবা কাজের অন্যান্য খরচ সংক্রান্ত ভুয়ো বিল তৈরি করে আলিয়াকে সই করাতেন। কিন্তু সেসব খরচ আসলে ছিল না, মোটা টাকা আত্মসাৎ করার জন্যই এই পরিকল্পনা করেছিলেন বেদিকা।
জানা গিয়েছে, বেদিকা পেশাদার সফটওয়্যার ব্যবহার করে বিলগুলিকে খুবই বাস্তবিক করে তুলতেন। অভিনেত্রী যখন সই করতেন, তখন সেই অর্থ পাঠানো হত তাঁর এক বন্ধুর অ্যাকাউন্টে। পরে ওই বন্ধুর মারফত টাকা ঘুরিয়ে নিয়ে নিতেন বেদিকা নিজেই।
অভিযোগ জমা পড়ার পর থেকেই বেদিকা গা-ঢাকা দেন। পুলিশ প্রথমে তাঁর খোঁজ পায় রাজস্থানে। সেখান থেকে পালিয়ে যান কর্নাটক, তারপর পুনে ও শেষে বেঙ্গালুরুতে। তবে শেষরক্ষা হয়নি। জুহু থানার তদন্তকারী দল বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করে এবং ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে আসে।
এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। বেদিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই