Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

উন্মুক্ত বেবি বাম্পে চেন ঝুলিয়ে অল-ব্ল্যাক লুকে ধরা দিলেন সোনম, ৪০-এ দ্বিতীয়বার মা হচ্ছেন অভিনেত্রী

৪০ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর। ইনস্টাগ্রামে অল-ব্ল্যাক সাহসী ম্যাটারনিটি লুকে বেবি বাম্প মেলে ধরলেন অভিনেত্রী।

উন্মুক্ত বেবি বাম্পে চেন ঝুলিয়ে অল-ব্ল্যাক লুকে ধরা দিলেন সোনম, ৪০-এ দ্বিতীয়বার মা হচ্ছেন অভিনেত্রী

সোনম কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 January 2026 18:03

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। বয়স ৪০। আর এই বয়স যে তাঁর গ্ল্যামার কিংবা আত্মবিশ্বাসে কোনও ছাপ ফেলতে পারেনি, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। সোমবার দুপুরে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে দ্বিতীয়বার মা হতে চলার (Sonam Kapoor Pregnancy) সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। ছবির ক্যাপশনে সোনম লেখেন, ‘Mama’s day out’। তবে সেই ক্যাপশনের চেয়েও বেশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তাঁর সাহসী ও রাজকীয় ম্যাটারনিটি লুক (Maternity Look)।

অন্তঃসত্ত্বা অবস্থায় যেখানে সাধারণত ঢিলেঢালা ম্যাক্সি ড্রেসই বেশি চোখে পড়ে, সেখানে সোনম বেছে নিয়েছেন বডি-ফিটেড অল-ব্ল্যাক পোশাক। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বেবি বাম্প তুলে ধরে অনিল-কন্যা যেন স্পষ্ট করে দিলেন, মা হতে চলা মানেই ফ্যাশনের সঙ্গে আপস নয়। বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে তাঁর এই লুক ছিল একেবারে নিখুঁত। পরনে ছিল কালো হাই-নেক ক্রপ টপ, তার উপর লম্বা স্লিভের ডাবল কলার ব্লেজার। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পেন্সিল-ফিট ম্যাক্সি স্কার্ট, যা সোনমের প্রেগন্যান্সি কার্ভকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।

পোশাকের পাশাপাশি গয়নাতেও ছিল আভিজাত্যের ছাপ। গলায় হিরের লকেট দেওয়া হার, আঙুলে একাধিক আংটি এবং স্ফীতোদরের উপর পরা একটি ট্রেন্ডি চেইন তাঁর গোটা লুককে এনে দিয়েছে আলাদা মাত্রা। হাতে ছিল নামী ব্র্যান্ড হার্মিস-এর কালো বাকেট ব্যাগ। মেকআপে শিমারি আইশ্যাডো, উইংড আইলাইনার ও ন্যুড লিপস্টিক, সব মিলিয়ে ছিল পরিমিত অথচ নজরকাড়া সাজ। মাঝখানে সিঁথি করা খোলা চুল কাঁধে ছড়িয়ে দিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে সোনমকে মনে হচ্ছিল আধুনিক ঘরানার এক মোহময়ী দেবীর মতো।

প্রসঙ্গত, ২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্ম দেন সোনম কাপুর। বর্তমানে তাঁর বয়স তিন বছর। সেই পরিবারের মধ্যেই এবার আসতে চলেছে নতুন অতিথি। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের এই অধ্যায়কে যেভাবে আত্মবিশ্বাস ও আনন্দের সঙ্গে উপভোগ করছেন সোনম, তা অনুরাগীদের কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস।
 


```