ইভেন্টে প্রবেশ করতেই তাঁর ঝলমলে লুক নজর কাড়ল সবার, উপস্থিত মিডিয়া থেকে ফ্যাশনপ্রেমী- সবাই প্রশংসা করতে শুরু করলেন তাঁর সাজ ও অনবদ্য স্টাইলের।
.jpeg.webp)
এমির মঞ্চে শালিনী পাসি
শেষ আপডেট: 27 November 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে ফ্যাশন দুনিয়ায় নিজের পরিচয় তৈরি করেছেন শালিনী পাসি (Shalini Passi)। রেড কার্পেটে তিনি যে প্রতিবারই নতুন চমক দেখান, তা আবারও স্পষ্ট হয়ে গেল নিউ ইয়র্কের ৫৩তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে (International Emmy Awards in New York)। ইভেন্টে প্রবেশ করতেই তাঁর ঝলমলে লুক নজর কাড়ল সবার, উপস্থিত মিডিয়া থেকে ফ্যাশনপ্রেমী- সবাই প্রশংসা করতে শুরু করলেন তাঁর সাজ ও অনবদ্য স্টাইলের।
এই বিশেষ সন্ধ্যার জন্য শালিনী পরেছিলেন ডিজাইনার জেনি প্যাকহ্যাম-এর (Elegant gown by Jenny Packham) একটি অত্যন্ত গ্ল্যামারাস গাউন। পুরো পোশাকটি তৈরি ছিল চকচকে, ফুলি-এম্বেলিশড ফ্যাব্রিকে, যা আলো পড়তেই হিরের মতো ঝলসে উঠছিল। গাউনের হল্টার-নেক কাট ও প্রশস্ত স্ট্র্যাপ তাঁর কাঁধের সৌন্দর্য আরও উজ্জ্বল করে তুলেছিল। সঙ্গে ছিল ডিপ ভি-নেকলাইন, যা লুকে এনে দিয়েছে সাহসী, আবার একইসঙ্গে মার্জিত এক আভা। কোমরের নিখুঁত ডিটেলিং গাউনের শেপকে আরও এলিগ্যান্ট করেছে।

তবে সবচেয়ে বেশি চর্চা হয়, তাঁর হাতে থাকা জুডিথ লেইবর-এর সিলভার ফ্রগ ক্লাচ (Silver Frog Clutch)। ব্যাগটি দেখতে যেমন অনন্য, দামও তেমনই চমকে দেওয়ার মতো, ব্র্যান্ডের ওয়েবসাইটে এর দাম প্রায় ৫ হাজার ৯৯৫ ডলার, ভারতীয় মূল্যে প্রায় ৫.৩ লক্ষ টাকা। এই ইউনিক ব্যাগটি তাঁর সম্পূর্ণ লুককে আরও নজরকাড়া করে তুলেছে।

সাজ সম্পূর্ণ করতে শালিনী বেছে নিয়েছিলেন ড্রপ ইয়াররিংস ও স্ট্যাকড ব্রেসলেট, যা পোশাকের গ্ল্যামারকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
হেয়ারস্টাইল ছিল হালকা ঢেউ খেলানো স্টাইলে একদিকে ঝোলানো- একেবারে পুরনো দিনের হলিউড স্টাইলের মতো। মেকআপ ছিল সাবলীল- হালকা চোখের সাজ, ন্যুড টোনের লিপস্টিক এবং নিখুঁত বেস মেকআপ।
শালিনী পাসির (Shalini Passi) ইনস্টাগ্রাম স্ক্রল করলেই বোঝা যায়, ড্রামাটিক আউটফিট তাঁর বিশেষ পছন্দ। প্রতিটি লুকে থাকে একটু বেশি গ্ল্যামার, একটু অন্যরকম ছোঁয়া। এমির মঞ্চে তাঁর উপস্থিতি সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল।