Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Dharmendra-Hema: ধর্মেন্দ্রকে হারিয়ে ভেঙে পড়েছেন হেমা মালিনী! লিখলেন, 'ও ছাড়া সবই ফাঁকা'

ব্যক্তিগত জীবনের শূন্যতার কথা বলতে গিয়ে হেমা মালিনী লিখেছেন, এত বছর একসঙ্গে থাকার পর হঠাৎ এই বিচ্ছেদ মেনে নেওয়া তাঁর পক্ষে দুঃসাধ্য। এখন তাঁর কাছে বাকি আছে শুধু স্মৃতি

Dharmendra-Hema: ধর্মেন্দ্রকে হারিয়ে ভেঙে পড়েছেন হেমা মালিনী! লিখলেন, 'ও ছাড়া সবই ফাঁকা'

স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা হেমার

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 November 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: ধর্মেন্দ্রর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী হেমা মালিনী (Hema Malini)। সোশ্যাল মিডিয়ায় প্রথমবার প্রয়াত স্বামীকে নিয়ে খোলাখুলি কথা বললেন। একটি পোস্টে তিনি লিখলেন, 'ধর্মেন্দ্র (Dharmendra) শুধু তাঁর স্বামী নয়, তাঁর জীবনের শক্তি, ভরসা আর সবচেয়ে কাছের মানুষ।  ওঁকে হারানোর শোক তিনি কোনওভাবেই কাটিয়ে উঠতে পারছেন না।'

বলিউডের প্রবীণ অভিনেত্রী লিখেছেন, 'ধর্মেন্দ্র (Dharmendra) একজন স্নেহশীল বাবা, পরামর্শদাতা বন্ধু এবং জীবনের সব কঠিন সময়ে ভরসা করার মতো মানুষ। পরিবারের সবার সঙ্গেই তাঁর আন্তরিক সম্পর্ক ছিল। সহজ-সরল আচরণে তিনি সবাইকে সহজেই কাছে টেনে নিতেন।'

অভিনেতা হিসেবে স্বামীর জনপ্রিয়তার কথাও স্মরণ করেছেন হেমা (Hema Malini Post)। তাঁর কথায়, 'খ্যাতির শীর্ষে থেকেও ধর্মেন্দ্র সব সময় খুব বিনয়ী ছিলেন। অভিনয়জগতে তাঁর সম্মান, কাজের প্রতি নিষ্ঠা এবং মানুষের প্রতি ভালবাসা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তিনি এমন একজন অভিনেতা, যাঁর নাম ও সাফল্য চিরকালই মনে রাখা হবে।'

ব্যক্তিগত জীবনের শূন্যতার কথা বলতে গিয়ে হেমা মালিনী লিখেছেন (Hema Malini emotional note), এত বছর একসঙ্গে থাকার পর হঠাৎ এই বিচ্ছেদ মেনে নেওয়া তাঁর পক্ষে দুঃসাধ্য। এখন তাঁর কাছে বাকি আছে শুধু স্মৃতি, যা তিনি বারবার মনে করছেন। তিনি জানান, এই শূন্যতা সারাজীবন তাঁর সঙ্গী হয়ে থাকবে।

ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউডেও (Bollywood) নেমে এসেছে শোকের ছায়া। অনুরাগী ও সহকর্মীরা স্মরণ করছেন এই কিংবদন্তি অভিনেতাকে। কিন্তু হেমা মালিনীর জন্য এটি শুধু একজন অভিনেতাকে হারানো নয়- এটি তাঁর জীবনের সবচেয়ে বড় ব্যক্তিগত ক্ষতি।

গত ২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। তার কয়েকদিন আগেই ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। ৩১ অক্টোবর থেকে সেখানে ভর্তি ছিলেন চিকিৎসার জন্য। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর তাঁর পরিবার জানিয়েছিল, বাড়িতেই চলবে দীর্ঘ পুনর্বাসন পর্ব। একইসঙ্গে অনুরোধ করেছিলেন, যেন কেউ অকারণ জল্পনা না করেন।

এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার খবর খুব একটা সামনে আসেনি। সোমবার বেলায় তাঁর বাড়ির সামনে অ্যাম্বুলেন্স আসতে দেখেই শুনতে পাওয়া যায় আবার ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হবে। কিন্তু কিছুটা সময় যেতেই নিশ্চিত হয় ধর্মেন্দ্র আর নেই।

বলিউডের তারকারা শেষবার ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন। 'বীরু'-র 'জয়' অমিতাভ বচ্চন থেকে শুরু করে অভিষেক বচ্চন, আমির খান, ফারহা খান, শিল্পা শেট্টি-সহ আরও অনেককেই দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতার শেষকৃত্যের সময়। 


```