Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Dharmendra: ৬ সন্তান, ৩৩৫ কোটির সম্পত্তি! বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্র যা রেখে গেলেন...

অভিনয়ে পা রাখার অনেক আগেই, ১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি বিয়ে করেন প্রকাশ কৌরকে। প্রথম সংসারে চার সন্তান - দুই ছেলে সানি ও ববি, এবং দুই মেয়ে বিজয়তা ও অজীতা।

Dharmendra: ৬ সন্তান, ৩৩৫ কোটির সম্পত্তি! বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্র যা রেখে গেলেন...

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 November 2025 19:44

দ্য ওয়াল ব্যুরো: সোমবার প্রয়াত হয়েছেন বলিউডের (Bollywood) ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র (Dharmendra)। হিন্দি ছবির ইতিহাসে যার গুরুত্ব বিশেষভাবে উজ্জ্বল, সেই তারকার পরিধি শুধুমাত্র সিনেমার পর্দায় নয়, একটা গোটা প্রজন্ম তাঁকে মনে রাখবে তাঁর কর্মক্ষমতার মধ্যে দিয়ে। নিজের পরিবারের (Deol Family) জন্যও বিরাট কিছু রেখে গেছেন তিনি।

পাঞ্জাবের লুধিয়ানার (Ludhiana, Punjab) নসরালি গ্রামে স্কুলশিক্ষক কেওয়াল কৃষাণ সিং দেওল এবং স্ত্রীর সৎওয়ন্ত কৌরের ঘরে জন্ম ধর্মেন্দ্রর। অভিনয়ে পা রাখার অনেক আগেই, ১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি বিয়ে করেন প্রকাশ কৌরকে। প্রথম সংসারে চার সন্তান - দুই ছেলে সানি ও ববি, এবং দুই মেয়ে বিজয়তা ও অজীতা।

দেওল পরিবারের প্রথম উত্তরাধিকারী সানি দেওল (Sunny Deol) - অভিনেতা, পরিচালক এবং বর্তমানে সাংসদ। স্ত্রী পূজা দেওলের সঙ্গে তাঁর দুই ছেলে - করণ ও রণবীর (রাজবীর)। রাজবীরও ‘দো নো’ (Dono) ছবি দিয়ে বলিউডে অভিষেক করেছেন। ববি দেওল, ছোট ছেলে, দীর্ঘদিনের অভিনেতা ও প্রযোজক। স্ত্রী তানিয়া আহুজা পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। তাঁদের দুই ছেলে - আর্যমান ও ধর্ম। ধর্মেন্দ্রর নামেই ছোট ছেলের নামকরণ। প্রকাশ কৌরের দুই মেয়ে স্পটলাইটের বাইরে।

১৯৮০ সালে ‘সীতা অউর গীতা’, ‘শোলে’, ‘রজা জানি’-সহ একাধিক হিট ছবির সহ-অভিনেত্রী হেমা মালিনীকে (Hema Malini) বিয়ে করেন ধর্মেন্দ্র। সে সময় তাঁর প্রথম বিয়েও বজায় ছিল - ফলে সম্পর্ককে ঘিরে দীর্ঘ বিতর্ক অব্যাহত ছিল। তবু চার দশক পেরিয়ে টিকে থেকেছে সেই দাম্পত্য। হেমা মালিনীর সংসারে দুই কন্যা - ঈশা ও অহনা।

ঈশা দেওল অভিনয়ে পরিচিত মুখ। প্রাক্তন স্বামী বরাত তাখতানির সঙ্গে তাঁর দুই মেয়ে - রাধ্যা ও মিরায়া। অহনা দেওল শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও উদ্যোক্তা। স্বামী বৈভব ভোহরার সঙ্গে তাঁর পরিবারে তিন সন্তান - যমজ কন্যা অ্যাস্ট্রেয়া ও অ্যাডেয়া, এবং পুত্র ড্যারিয়ান। হেমা মালিনী ও দুই মেয়ে থাকেন মুম্বইয়ে, আর ধর্মেন্দ্র জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন প্রথম পরিবারের সঙ্গে। তবুও পরিবারের দুই শাখার সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ - বিয়ে, জন্মদিন, বিশেষ অনুষ্ঠান, সবেতেই দেখা মিলেছে অভিনেতার।

আর্থিক ক্ষেত্রেও সুদীর্ঘ কর্মজীবনে প্রতিষ্ঠা গড়েছেন ধর্মেন্দ্র। ছয় দশকের ক্যারিয়ারে ফিল্ম, রিয়েল এস্টেটসহ বিভিন্ন বিনিয়োগে তাঁর ব্যক্তিগত সম্পত্তির (Property) পরিমাণ আনুমানিক ৩৩৫–৪৫০ কোটি টাকা। গোটা দেওল পরিবারের (Deol Family) সম্মিলিত সম্পদ হাজার কোটি টাকারও বেশি যা ভারতের সবচেয়ে প্রভাবশালী সিনেমা পরিবারগুলির মধ্যে একটি।

কেবল সফল নায়ক নয়, ধর্মেন্দ্র রেখে গেলেন ঐতিহ্য, জনপ্রিয়তা, স্মৃতি এবং এক সুবিশাল চলচ্চিত্র-পরিবার। তাঁর অনুপস্থিতিতে বলিউড শূন্যতা অনুভব করবে বহু দিন।


```