Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'আমার বর যদি কারও চ্যাটে ফুলশয্যা...',স্মৃতি-পলাশের সম্পর্ককে 'খোঁচা'! পাল্টা‌‌ ট্রোল হলেন মাহভাশ

২৩ নভেম্বর স্মৃতি (Smriti Mandhana) ও পলাশের (Palash Muchhal) বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু জানা যায়, স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়।

'আমার বর যদি কারও চ্যাটে ফুলশয্যা...',স্মৃতি-পলাশের সম্পর্ককে 'খোঁচা'! পাল্টা‌‌ ট্রোল হলেন মাহভাশ

স্মৃতি-পলাশের সম্পর্ককে 'খোঁচা'

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 November 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের (Smriti Mandhan-Palaash Muchhal) বিয়ের তারিখ পিছিয়ে যাওয়ার পর থেকেই চারদিকে নানা গুঞ্জন ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার-অভিনেত্রী আরজে মাহভাশের (RJ Mahvash) একটি ভিডিও সামনে এসেছে, যেখানে তিনি অবিশ্বাস, প্রতারণা ও ‘চিটিং’-নিয়ে কার্যত মজা করেছেন। সেই ভিডিও দেখে নেটিজেনরা মনে করছেন, পলাশ ও স্মৃতির সম্পর্ককে খোঁচা দিয়েই তিনি এই কথাগুলি বলেছেন। অনেকেই বলছেন, এমন ব্যক্তিগত ও কঠিন সময়ে কারও সম্পর্ক নিয়ে হাসাহাসি করা একেবারেই দায়িত্বজ্ঞানহীন।

ভারতীয় ক্রিকেটার যুযবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ডিভোর্সের পরই তাঁর সঙ্গে নাম জড়ায় আরজে মাহভাশের। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার কেন্দ্রে চলে আসেন। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে চিটিং এবং বিশ্বাসঘাতকতা নিয়ে রসিকতা করতে দেখা যায় তাঁকে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন।

মাহভাশ (Mahvash Video) তাঁর ভিডিওতে বলেছেন, 'পুরুষরা খুব মজার জিনিস, জিজ্ঞেস করলে সবসময় বলে, আমি সিঙ্গল। সত্যি, মিথ্যে জানি না কিন্তু বিয়ের এক সপ্তাহ আগেই বরকে লঞ্চ করে দেব। এরপর সে যদি কারও চ্যাটে গিয়ে ফুলশয্যা করে, মেয়েরা আমাকে জানিয়ে দেবে।' মাহভাশ আরও বলেন, 'তিনি পৃথিবীতে কাউকে বিশ্বাস করেন না, যে কেউ যে কোনও কাজ করতে পারে।'

তাঁর এই ভিডিওতে নেটিজেনরা লিখেছেন, 'আজকাল মানুষের অনুভূতি হারিয়ে যাচ্ছে কেন? যারা দেশের হয়ে বিশ্বকাপ এনেছে, তাদের নিয়ে এভাবে মজা করা ঠিক নয়।' কেউ আবার লিখেছেন, 'আজকাল ইনফ্লুয়েন্সাররা যেকোনও বিষয়তেই ভিউজ তোলার চেষ্টা করে।' একজন ইনস্টা ব্যবহারকারী লিখেছেন, 'আপনাকে নিয়ে যখন এত বিতর্ক (RJ Mahvash controversy) হয়েছিল, এত কথা কি বলেছিলেন?'

২৩ নভেম্বর স্মৃতি (Smriti Mandhana) ও পলাশের (Palash Muchhal) বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু জানা যায়, স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ছড়িয়ে পড়ে যে পলাশ নাকি স্মৃতির সঙ্গে সম্পর্কে প্রতারণা করেছেন। এক তরুণীর সঙ্গে তাঁর চ্যাটও ভাইরাল হয়ে যায়। যেখানে নিজের ও স্মৃতির সম্পর্ককে 'হেডেক' বলেছেন তিনি। এমনকি এও শোনা যায়, বিয়ের দিন সকালে নাকি পলাশ অনুষ্ঠান বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল।

সব মিলিয়ে, নেটিজেনদের অভিযোগ, একটি ব্যক্তিগত সম্পর্কের গুজবকে হাতিয়ার করে এভাবে কনটেন্ট বানানো অত্যন্ত অরুচিকর এবং একেবারেই প্রত্যাশিত নয়। এই ঘটনার পরও স্মৃতি বা পলাশ কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি। গুঞ্জন চলছে, কিন্তু তাঁরা নীরব রয়েছেন।


```