Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Smriti-Palaash: কেবল স্মৃতি নন, প্রাক্তন প্রেমিকাকেও বিরাটভাবে প্রপোজ করেছিলেন পলাশ! কে এই বিরভা শাহ?

স্মৃতির আগেই পলাশের জীবনে ছিলেন বিরভা শাহ! কে তিনি? 

Smriti-Palaash: কেবল স্মৃতি নন, প্রাক্তন প্রেমিকাকেও বিরাটভাবে প্রপোজ করেছিলেন পলাশ! কে এই বিরভা শাহ?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 November 2025 23:59

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটার স্মৃতি মন্ধনা-র (Smriti Mandhana) সঙ্গে মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছল-এর (Palaash Muchhal) বাগদান নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই পলাশের ব্যক্তিগত জীবন হঠাৎই ইন্টারনেট (Internet) বিতর্কের কেন্দ্রবিন্দুতে। স্মৃতি মন্ধনার সঙ্গে বাগদানের আগে পলাশের সঙ্গে বিরভা শাহের (Birva Shah) সম্পর্ক ছিল, যা উভয় পরিবারই জানত বলে খবর।

পলাশ মুচ্ছল একসময় তাঁর প্রাক্তন প্রেমিকা বিরভা শাহকে খুব জাঁকজমকভাবে প্রোপোজ করেছিলেন। সেই সময়ের ছবিগুলোই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বা ভাইরাল হয়েছে। ছবিগুলো দেখে মানুষজন খুবই আলোচনা করছেন এবং দৃশ্যটি এত সুন্দর ছিল যে অনেকেই জানতে চাইছেন, কেন তাঁদের এত ভাল সম্পর্কটা ভেঙে গেল।

বিরভা শাহের নাম এক দিকে যেমন ট্রেন্ডিং (Trending) হচ্ছে, তেমনই অন্য দিকে পলাশ মুচ্ছল ও স্মৃতি মন্ধনার বাগদান এবং সম্ভাব্য বিয়ে বাতিলের গুজব এখন আলোচনার মূল বিষয়। নানা জল্পনা বিতর্ককে আরও উস্কে দিয়েছে। যদিও এই বিষয়ে কোনও পক্ষই কিছু নিশ্চিত করেনি।

এদিকে, বিয়ের আগে মেহেন্দি, গায়েহলুদ, সঙ্গীত সবই রঙিনভাবে সেরে ফেলা হয়েছিল। সঙ্গীতের ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু আনন্দের সেই আবহ হঠাৎই ভেঙে যায় যখন বিয়ের আসরে অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। এরপর সোমবার হাসপাতালে ভর্তি হন পলাশ; চিকিৎসার পর ছাড়া পেলেও সন্ধ্যায় তাঁর দিদি নিশ্চিত করেন, বিয়ে আপাতত স্থগিতই থাকবে।
 


```