Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Smriti-Palaash: স্মৃতির সঙ্গে বিয়ে পিছিয়েছে, হবু শ্বশুর হাসপাতালে! ৪ ঘণ্টা কেঁদে ভাসিয়েছেন পলাশ, জানালেন মা

স্মৃতি মন্ধানার বিয়ে স্থগিত হওয়ার পর ভেঙে পড়ে চার ঘণ্টা ধরে কেঁদেছে পলাশ—এমনটাই দাবি করলেন তাঁর মা। কী ঘটেছিল মুহূর্তে?

Smriti-Palaash: স্মৃতির সঙ্গে বিয়ে পিছিয়েছে, হবু শ্বশুর হাসপাতালে! ৪ ঘণ্টা কেঁদে ভাসিয়েছেন পলাশ, জানালেন মা

স্মৃতি মন্ধনা ও পলাশ মুচ্ছল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 November 2025 23:59

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) এবং মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছল-এর (Palaash Muchhal) বিয়ে ঘিরে তৈরি হয়েছে এক চরম অনিশ্চয়তা। আনন্দের এই মুহূর্তটি পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে বিষাদে পরিণত হয়েছে। জানা গিয়েছে, বিয়ের দিনেই স্মৃতি মন্ধনার বাবা শ্রীনীবাস মন্ধনা হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হন। এর পরপরই মানসিক চাপ এবং শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হবু বর পলাশ মুচ্ছলও।

হবু শ্বশুর শ্রীনীবাস মন্ধনার অসুস্থতার খবর জানার পরই পলাশ মুচ্ছল সাংলি, মহারাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁকে মুম্বইয়ের গোরেগাঁওয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পলাশের মা অমিতা মুচ্ছল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাবার অসুস্থতার খবর শুনে পলাশ কান্না থামাতে পারেননি।

অমিতা মুচ্ছল বলেন, "পলাশের সঙ্গে স্মৃতির বাবার খুব বেশি অ্যাটাচমেন্ট আছে... স্মৃতির থেকেও এই দু'জন বেশি ঘনিষ্ঠ। যখন তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন স্মৃতির আগে পলাশই সিদ্ধান্ত নেয় যে এখন আর 'ফেরি' (বৈবাহিক আচার) হবে না...যতক্ষণ না আঙ্কল সুস্থ হচ্ছেন।"

পলাশের মা আরও জানান যে, স্মৃতির বাবার অসুস্থতার খবর জানার পর পলাশ এত কেঁদেছিলেন যে তাঁর শরীর খারাপ হয়ে যায়। হলদি হয়ে যাওয়ায় তাঁকে বাইরে যেতে দেওয়া হয়নি। "কেঁদে কেঁদে একদম খারাপ হয়ে গেল। চার ঘণ্টা হাসপাতালে রাখতে হল। IV ড্রিপ চলল। ECG এবং অন্যান্য পরীক্ষা হলো। সব রিপোর্ট স্বাভাবিক এসেছে, কিন্তু ওর ওপর প্রচুর স্ট্রেস (Stress) ছিল।"
 


```