ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) প্রাক্তন স্ত্রী নাতাশা। তিনি নিজেও বলিউডের পরিচিত মুখ (Bollywood Actress)। তাই হয়তো নতুন করে গুঞ্জন ছড়াতে সময় লাগেনি।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 26 November 2025 14:15
দ্য ওয়াল ব্যুরো: স্মৃতি মান্ধানার বিয়ে পিছিয়ে যাওয়ার কারণ ছিল বাবার অসুস্থতা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টে গিয়েছে পুরো ছবিটা। শোনা যাচ্ছে, সম্পর্কে প্রতারণা করেছেন পলাশ (Palaash Muchhal), তাই বিয়ে ভেঙে গেছে। স্মৃতিরই এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন তিনি। বিতর্ক চলছেই, এমন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল পলাশ ও নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic) পুরনো একটি ভিডিও।
পলাশ ও নাতাশার (Palaash-Natasa viral video) ভাইরাল ভিডিওটি আসলে অনেক পুরনো। গাড়ির ভিতরে বসে বাদশাহর বিখ্যাত গান 'ডিজে ওয়ালে বাবু'-তে লিপসিঙ্ক করছেন। কিন্তু একদিকে যখন পুরনো সম্পর্কের ভাঙনের আঁচ মিলছে, সেইসময়ে নতুন সম্পর্কের জল্পনা বুনছে নেটপাড়া।
#PalashMuchhal is in touch with #NatashaStankovic that's why #SmritiMandhana marriage got affected...#BiggBoss19pic.twitter.com/0R6iIp3QAV
— SHIVAM MALIK MAHADEV 🕉 (@ShivhatJaanSid) November 25, 2025
ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) প্রাক্তন স্ত্রী নাতাশা। তিনি নিজেও বলিউডের পরিচিত মুখ (Bollywood Actress)। তাই হয়তো নতুন করে গুঞ্জন ছড়াতে সময় লাগেনি। যদিও ভিডিওটি কয়েক বছর আগের এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে যোগ নেই- তবুও সোশ্যাল মিডিয়ায় অনেকে এটিকে নতুন আলোচনার খোরাক করে তুলছেন।
এর পাশাপাশি পলাশের অতীতের সম্পর্কের কিছু ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। একটি পুরনো ছবিতে দেখা যায়, পলাশ এক তরুণীকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছেন। অনেকের দাবি, তিনি নাকি বাগদানও সেরে ফেলেছিলেন, যদিও এই দাবিগুলির কোনওটাই যাচাই করা নয়।
এদিকে, বিয়ে পিছিয়ে যাওয়ার পরই সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের অনুষ্ঠানের সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন স্মৃতি মান্ধানা। এমনকি এনগেজমেন্ট ঘোষণা করার ভিডিওটি মুছে দিয়েছেন তাঁর সতীর্থ জেমাইমা।
যদিও দুই পরিবারের তরফেই জানানো হয়েছে, বিয়ে পিছানোর মূল কারণ স্মৃতির (Smriti Mandhana) বাবার অসুস্থতা। জানা গেছিল, বিয়ের দিন সকালে বুকে ব্যথা এবং অস্বস্তি অনুভব করেন শ্রীনিবাস মান্ধানা। দ্রুত তাঁকে সাংলির একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই সেইদিনে বিয়ে বাতিল করার সিদ্ধান্ত হয়।
পরের দিনই অর্থাৎ ২৪ নভেম্বর পলাশ মুচ্ছলকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তিনি ভাইরাল জ্বর এবং অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন বলেই খবর সূত্রের।
পলাশের দিদি জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল (Palak Muchhal) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন। তিনি জানান, স্মৃতির বাবার শারীরিক অবস্থার কারণেই বিয়ে স্থগিত করা হয়েছে। পাশাপাশি অনুরোধ করেন, এই স্পর্শকাতর সময়ে দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হোক। তবে নেটদুনিয়ার নানা গুঞ্জন নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।