Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

শাহরুখ তখনও 'কিং' হননি, পুরনো ছবি শেয়ার করে বন্ধু লিখলেন, '৩৫ বছর আগে সেই ট্রেন যাত্রায়...'

বলিউডের 'বাদশা' হয়ে ওঠার অনেক আগে, দিল্লি থেকে কলকাতার ট্রেনে বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন এক তরুণ শাহরুখ খান। 

শাহরুখ তখনও 'কিং' হননি, পুরনো ছবি শেয়ার করে বন্ধু লিখলেন, '৩৫ বছর আগে সেই ট্রেন যাত্রায়...'

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 21 May 2025 00:31

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'বাদশা' হয়ে ওঠার অনেক আগে, দিল্লি থেকে কলকাতার ট্রেনে বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন এক তরুণ শাহরুখ খান। সেই দিনগুলোর স্মৃতি ফের সামনে এল ৩৫ বছর পর। অভিনেতা ও শাহরুখের বন্ধু অমর তালওয়ার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন কিছু দুর্লভ সাদা-কালো ছবি, যা নস্টালজিয়ায় ভরিয়ে দিল অনুরাগীদের।

এই ছবিগুলোতে শাহরুখকে দেখা যাচ্ছে তাঁর থিয়েটারের বন্ধুদের সঙ্গে— কারও সঙ্গে হাসছেন, কারও সঙ্গে পোজ দিচ্ছেন। একদম অনানুষ্ঠানিক, খোলা মনের এক শাহরুখ, যিনি তখনও বলিউডে পা রাখেননি। ছবির ক্যাপশনে তালওয়ার লেখেন, “৩৫ বছর আগের সেই ট্রেন যাত্রার আরও কিছু ছবি... দিল্লি থেকে কলকাতা... দিব্যা, দীপিকা, শাহরুখ, সঞ্জয়, দীপক, ঋতুরাজ, বেনি, মোহিত, আর আমি ক্যামেরার পেছনে... ব্যারি কোথায় ছিল কে জানে!”

ছবিগুলো দেখে শাহরুখভক্তরা আপ্লুত। কেউ লেখেন, “এই দারুণ ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ, স্যার।” কেউ আবার বলেন, “ওহ মাই গড, ও কতটা তরুণ! কেমন যাত্রাপথ ছিল ওর!” এক জন তো লিখেছেন, “এখান থেকে শীর্ষে... অসাধারণ সফর!”

অমর তালওয়ার শাহরুখ খানের সঙ্গে কাজ করেছিলেন 'কভি খুশি কভি গম' ছবিতে। এদিকে খুব শিগগিরই শুরু হচ্ছে শাহরুখ খানের পরবর্তী ছবি 'কিং'-এর শুটিং। ছবিতে রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অভয় ভার্মা ও আরশাদ ওয়ারসি।


```