Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘হেমামালিনী’ ভালোবাসার এক অনন্য কনসেপ্ট! কবিতায় প্রাণ দিলেন ব্রততী

কবিতা লেখার সময়েই তাঁর মনে ভেসে উঠেছিল ব্রততীর মুখ— বহু বছরের বন্ধুত্ব, সখ্য, গাঁথা সেই সম্পর্কের টানেই ব্রততীর কাছে আবদার জানিয়েছিলেন পারমিতা, আর ব্রততীও তা ফিরিয়ে দিতে পারেননি।

‘হেমামালিনী’ ভালোবাসার এক অনন্য কনসেপ্ট! কবিতায় প্রাণ দিলেন ব্রততী

ব্রততী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 May 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: পরিচালক পারমিতা মুন্সীর আসন্ন ছবি ‘হেমা মালিনী’ যেন এক অন্য রকম ভালোবাসার গল্প। এই সিনেমার জন্য একটি বিশেষ কবিতা রেকর্ড করলেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। কবিতাটির নাম ‘হেমা মালিনী’, যেটি নিজেই লিখেছেন পারমিতা নিজেই। কবিতা লেখার সময়েই তাঁর মনে ভেসে উঠেছিল ব্রততীর মুখ— বহু বছরের বন্ধুত্ব, সখ্য, গাঁথা সেই সম্পর্কের টানেই ব্রততীর কাছে আবদার জানিয়েছিলেন পারমিতা, আর ব্রততীও তা ফিরিয়ে দিতে পারেননি।

এই কবিতার মধ্যে ফুটে উঠেছে সিনেমার মূল ভাবনা— ভালোবাসা, যা ধরা যায় না, শুধু অনুভব করা যায়। পরিচালক জানালেন, ‘হেমামালিনী’ কোনও বায়োপিক নয়। বরং এই নামটি একটি কনসেপ্ট— জন্ম জন্মান্তরের এক অধরা ভালোবাসার রূপক।

পরিচালক-কবি পারমিতা মুন্সীর সঙ্গে ব্রততী বন্দ্যোপাধ্যায়

ছবিতে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পাপিয়া রাও, রোশনী দত্ত, চৈতী ঘোষাল, ভাস্বর চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, পিয়ালী মুন্সী, দেবলীনা দত্ত, পাপিয়া অধিকারী এবং ড. সুজয় বিশ্বাস। সংগীতে রয়েছেন কবীর সুমন,  রূপম ইসলাম, অনন্যা ভট্টাচার্য, অনিন্দ্য বোস, মেঘ ব্যানার্জি, সঞ্চয়িতা তালুকদার এবং ড. সুজয় বিশ্বাস। চিত্রগ্রহণে জয়দীপ বোস ও অম্লান সাহা, সম্পাদনায় অমিত রায়। সাউন্ড ডিজাইন করেছেন অনিন্দিত রায় ও তন্ময় সাহা। পোশাক পরিকল্পনায় অদিতি ভট্টাচার্য।

একটি ছবির সঙ্গে পূর্ণাঙ্গভাবে জড়িয়ে গিয়েছে কবিতা, তা খুব কম সময়ে ঘটেছে। একটা ছবি গোটা অ্যালবামে রয়েছে পাঁচটি গান ও একটি কবিতা। আর সেই গানই হয়ে উঠবে ‘হেমা মালিনী’র প্রতিচ্ছবি। চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে মুক্তি পাবে ছবি। ‘হেমা মালিনী’ যেন প্রেমের এক নতুন সংজ্ঞা, যা মনে ছুঁয়ে যাবে।

হেমা মালিনী

কবি: পারমিতা মুন্সী

পাঠে:  ব্রততী বন্দোপাধ্যায়

অগুনতি সব রুক্ষ ফাগুন,

দোদুল্যমান সাঁকোর জীবন,

সামলে এসে এই বসন্তে...

ভাবের ঘরে চোর ঢুকেছে দিন-দুপুরে

চুরি কোথায়? তালা তো নেই....

আগলখোলা দরজা দিয়ে ঢুকলো যদি

সেকি সখা? সে অতিথি?

মুঠোপলাশ আগলে রাখি সংগোপনে!

তোমায় দেখার চেয়েও ওনেক দামী, দেখার ইচ্ছে....


```