শাহরুখ খান কলকাতায় এলেই খান এই জনপ্রিয় রেস্তরাঁয়!

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 9 April 2026 18:22
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা এবং শাহরুখ খানের (Shah Rukh Khan) সম্পর্ক বেশ গভীর। কেকেআর-এর মালিক হওয়ার সুবাদে হোক বা মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র হিসেবে, শহরে তাঁর আনাগোনা লেগেই থাকে। তবে সম্প্রতি জানা গেছে, কলকাতার একটি বিশেষ রেস্তরাঁর (Kolkata restaurants) চাইনিজ খাবার বাদশার বড্ড প্রিয়। শাহরুখ যখনই কলকাতায় আসেন, তাঁর প্রিয় খাবারের তালিকায় থাকে জনপ্রিয় রেস্তরাঁ ‘চাউম্যান’-এর নাম। শাহরুখ তাঁদের একজন নিয়মিত গ্রাহক। এমনকি তিনি যখন কলকাতা থেকে মুম্বইয়ে ফেরেন, তখন তাঁর ফ্লাইটে ক্যাটারিং-এর দায়িত্ব সামলায় এই চাউম্যান-ই। খাবারের স্বাদে মুগ্ধ হয়ে প্রতিবার শাহরুখ নিজের হাতে একটি ছোট প্রশংসা-পত্র লিখে পাঠান, যা রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে অত্যন্ত মূল্যবান।
২০২৪ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার সিনেমা দেওয়ার পর এখন সবাই অপেক্ষায় আছে তাঁর আগামী ছবি ‘কিং’-এর জন্য। ২০২৬ সালের শেষের দিকে এটি মুক্তি পেতে পারে। এই ছবিতে তাঁর সঙ্গে মেয়ে সুহানা খান এবং অভিষেক বচ্চনকেও দেখা যাবে। বিশেষ চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন এবং রানী মুখার্জিও।