Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?

সময়ের কামব্যাকে তেতে উঠলেন মুকেশ খান্না! 'কুকুরের লেজ, মুখ কালো করে...,' অভিনেতার মন্তব্যে বিতর্ক

১ ঘন্টা ২১ মিনিটের স্পেশাল  'Still Alive'-এ সময় জানিয়েছেন, কীভাবে সেই ঘটনার পর তাঁর জীবন ও ক্যারিয়ারে বিপর্যয় নেমে এসেছিল। তিনি উল্লেখ করেন, মু্কেশ খান্না তখনও তাঁদের বিরুদ্ধে সরব হয়েছিলেন।

সময়ের কামব্যাকে তেতে উঠলেন মুকেশ খান্না! 'কুকুরের লেজ, মুখ কালো করে...,' অভিনেতার মন্তব্যে বিতর্ক

সময় রায়না-মুকেশ খান্না বিতর্ক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 April 2026 16:30

দ্য ওয়াল ব্যুরো: যুক্তি, পাল্টা যুক্তি, তীব্র মন্তব্য- নতুন শো-এ বছরখানেক পুরনো বিতর্ক আবারও ধামাকা হয়ে ফিরে এল! জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়না (Samay Raina) তাঁর নতুন শো 'Still Alive'-এ অতীতের বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলতেই তেতে উঠলেন বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)। আর সেখান থেকেই শুরু হল নতুন রাউন্ডের বাকযুদ্ধ।

পুরনো বিতর্ক ফের মাথাচাড়া দিল

ঠিক এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় তুলেছিল সাময়ের শো  India’s Got Latent-এর একটি এপিসোড, সেই প্যানেলে ছিলেন কনটেন্ট ক্রিয়েটর রণবীর এলহাবাদিয়া (Ranveer Allahbadia)। তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় তীব্র সমালোচনা, আইনি ঝামেলা, একাধিক এফআইআর (FIR)- এমনকি জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) সমন পর্যন্ত গড়ায় ব্যাপারটি।

সেই সময়ই বিতর্কে যোগ দেন অভিনেতা মু্কেশ খান্না, যিনি কঠোর ভাষায় রণবীরকে আক্রমণ করেছিলেন। এবার, সময়ের নতুন স্ট্যান্ড-আপ স্পেশাল প্রকাশের পর সেই পুরনো ক্ষত আবারও উস্কে উঠল।

‘স্টিল অ্যালাইভ’-এ সরাসরি খোঁচা

১ ঘন্টা ২১ মিনিটের স্পেশাল  'Still Alive'-এ সময় জানিয়েছেন, কীভাবে সেই ঘটনার পর তাঁর জীবন ও ক্যারিয়ারে বিপর্যয় নেমে এসেছিল। তিনি উল্লেখ করেন, মু্কেশ খান্না তখনও তাঁদের বিরুদ্ধে সরব হয়েছিলেন।

কৌতুকের সুরে সময় বলেন, "শক্তিমান এসেছে রে! শক্তিমানের সঙ্গে কীভাবে লড়ব?" এরপর তিনি অভিনেতার নৈতিকতার প্রশ্নেও কটাক্ষ করেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

মুকেশ খান্নার তীব্র প্রতিক্রিয়া

এর পরপরই ইনস্টাগ্রামে বিস্ফোরক পোস্ট করেন ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা। "সময় কুকুরের বেঁকে থাকা লেজের মতো, যতই ঠিক করার চেষ্টা করা হোক, আবারও একই অবস্থায় ফিরে যায়।" তীব্র আক্রমণ শানান মুকেশ খান্না।

আরও কঠোর ভাষায় তিনি লিখেছেন, "সময়ের মুখ কালো করে তাঁকে গাধার পিঠে বসিয়ে দেশজুড়ে ঘুরিয়ে ‘শাস্তি’ দেওয়া উচিত! কারণ তিনি শৈশবের নায়ক শক্তিমানের অপমান করেছেন।" এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, মন্তব্যটি অত্যন্ত আক্রমণাত্মক ও অযৌক্তিক।

বিতর্ক থেমে থাকেনি এখানেই। সময় তাঁর শো-তে স্পষ্ট জানান, তিনি পিছিয়ে যাওয়ার মানুষ নন।
তাঁর কথায়, 'কনট্রোভার্সির পরও India’s Got Latent-এর নতুন সিজন আনব।'


```