Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

মাঝরাতে প্রিয় সঙ্গীকে নিয়ে সময় কাটাচ্ছেন সলমন! পোস্ট করে কার সঙ্গে পরিচয় করালেন ভাইজান?

রাত তিনটে পঞ্চান্ন মিনিটে প্রিয় সঙ্গীর সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করে চমকে দিলেন সলমন খান।

মাঝরাতে প্রিয় সঙ্গীকে নিয়ে সময় কাটাচ্ছেন সলমন! পোস্ট করে কার সঙ্গে পরিচয় করালেন ভাইজান?

সলমন খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 April 2026 11:17

দ্য ওয়াল ব্যুরো: রাত তিনটে পঞ্চান্ন। সেই সময়েই সমাজমাধ্যমে পোস্ট করে চমকে দিলেন সলমন খান (Salman Khan)। তবে একা নন, সঙ্গে ছিল তাঁর প্রিয় সঙ্গী ‘সুখ’ (Sukh pe)। মধ্যরাতের সেই নিরিবিলি মুহূর্তই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ভাইজান। আসলে ‘সুখ’ তাঁর পোষ্য, যাকে ঘিরেই এই বিশেষ পোস্ট। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সলমন, ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। রবিবার মধ্যরাতের এই পোস্টও তার ব্যতিক্রম নয়।

এই মুহূর্তে সলমন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘মাতৃভূমি’-র শুটিং নিয়ে। ছবির শুটিং চলাকালীন অভিনেতা প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনতে হচ্ছে, তাই দিন-রাত এক করে কাজ করছেন তিনি। ব্যস্ত শিডিউলের মাঝেই সামান্য ফাঁক পেয়ে পোষ্য ‘সুখ’-এর সঙ্গে সময় কাটাতে দেখা গেল ভাইজানকে। চলতি বছরের জানুয়ারিতেই ভক্তদের সঙ্গে পোষ্যের পরিচয় করিয়ে দিয়েছিলেন সলমন।

মধ্যরাতের ছবিতে দেখা যায়, নীল ডেনিম জিন্স ও সাদা শার্টে লেন্সবন্দি হয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, “তিনটে বেজে পঞ্চান্ন মিনিট, আমার সুখ।” পোষ্যের সঙ্গে সময় কাটিয়ে যে তিনি বেশ আনন্দে রয়েছেন, তা তাঁর মুখের চওড়া হাসিতেই স্পষ্ট। তবে এই পোস্ট দেখে নেটদুনিয়ায় মজার প্রতিক্রিয়াও এসেছে। এক নেটিজেন ঠাট্টা করে লিখেছেন, “ভাইয়ের রাতে ঘুম আসে না।”

কমেন্ট বক্সেও জমেছে প্রশংসার বন্যা। সতীর্থ অভিনেত্রী টিনা দত্ত লিখেছেন, “কী মিষ্টি পোষ্য।” অন্যদিকে নেহা মালিক লাল হৃদয়ের ইমোজি দিয়ে ভালবাসা জানিয়েছেন ভাইজানকে।

এদিকে ‘মাতৃভূমি’ মুক্তির আগেই আরও একটি নতুন ছবির ঘোষণা করে ফেলেছেন সলমন। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা-কে। ২০২৭ সালের ইদে ফের অ্যাকশন অবতারে দর্শকের সামনে ফিরতে চলেছেন তিনি। ভামশি পেডপাল্লির পরিচালনায় এবং দিল রাজুর প্রযোজনায় তৈরি হবে এই মারকাটারি অ্যাকশন ছবি। ইনস্টাগ্রামে পরিচালকের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজেই এই খবর নিশ্চিত করেছেন সলমন।

ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ছবির সম্ভাব্য মুক্তির সময়। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের ইদেই মুক্তি পেতে পারে এই সিনেমা। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি, আপাতত ‘এসভিসি৬৩’ নামেই পরিচিত এই প্রোজেক্ট।


```