Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মঙ্গলবার থেকে সমস্ত শ্যুটিং বন্ধ, রাহুলের মৃত্যুর পর টলিপাড়ায় জোরদার হচ্ছে প্রতিবাদ

টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, চ্যানেলের প্রতিনিধি এবং প্রযোজকদের উপস্থিতিতে এই সিদ্ধান্তে শিলমোহর পড়ে গেল।

মঙ্গলবার থেকে সমস্ত শ্যুটিং বন্ধ, রাহুলের মৃত্যুর পর টলিপাড়ায় জোরদার হচ্ছে প্রতিবাদ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 April 2026 19:58

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে টলিপাড়ায় সমস্ত শ্যুটিং বন্ধ (Tollywood Shooting stopped from Tuesday)! টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, চ্যানেলের প্রতিনিধি এবং প্রযোজকদের উপস্থিতিতে এই সিদ্ধান্তে শিলমোহর পড়ে গেল।

শনিবার যখন এফআইআর দায়ের (Rahul Banerjee death FIR) করতে ব্যস্ত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা, তখন অন্যদিকে রাহুলের অকালমৃত্যুর (Rahul Arunoday Banerjee death) বিচার চেয়ে পথে নেমেছিলেন বাংলার কলাকুশলীদের একাংশ (Tollywood protest after Rahul Banerjee death)। সেই মিছিল শুরু হওয়ার আগেই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, তালসারিতে এফআইআর দায়ের করে ফেরার পর রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের সঙ্গে বৈঠক ডাকা হবে। সেই মতো রবিবার বিকেলে ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক তারকা।

এককথায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর অভিঘাত এবার সরাসরি এসে পড়ল টলিপাড়ার কাজে। শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মঙ্গলবার থেকে সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিল টলিউডের বিভিন্ন সংগঠন।

রবিবার বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিওর সেই বৈঠক থেকেই ঘোষণা করা হল - মঙ্গলবার থেকে সাময়িক কর্মবিরতি পালন করবে টলিপাড়া। শুটিং পুরোপুরি বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল ১০টা থেকে স্টুডিয়ো চত্বরে উপস্থিত থেকে কর্মবিরতি পালন করবেন শিল্পী ও টেকনিশিয়ানরা। শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষা ব্যবস্থা আরও কড়া করার লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

বৈঠকে এক প্রযোজনা সংস্থার বিরুদ্ধেও ক্ষোভ উগরে ওঠে। ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে ওঠে একাধিক অভিযোগ। জানা গিয়েছে, শুটিংয়ের জন্য প্রশাসনিক অনুমতি ছিল না, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট ছিল না। সেই অভিযোগেই সরব হয়েছেন শিল্পীরা।

গত রবিবার, ২৯ মার্চ তালসারিতে শ্যুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার পর থেকেই শোরগোল গোটা বাংলায়। একাধিক প্রশ্ন, যার উত্তর একসপ্তাহ পরও অধরা। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়েরের পর তালসারি থানায় এফআইআর করতে পৌঁছে যান প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন আর্টিস্ট ফোরামের (Tollywood Artist Forum) সদস্যরা।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মোট পাঁচজনের নামে এদিন লিখিত অভিযোগ জানান প্রিয়াঙ্কা। ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের নামের পাশাপাশি থাকল শুভাশিস মণ্ডল, শান্তনু নন্দী ও চন্দ্রশেখর চক্রবর্তীর নাম। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় এই মামলা রুজু করা হয়।

শনিবার দুপুরেই কলকাতার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার গিয়ে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

প্রসঙ্গত, ঠিক কীভাবে মৃত্যু হল রাহুলের (Rahul Arunodoy Banerjee Death), তা জানানোর জন্য প্রযোজনা সংস্থাকে ১ তারিখ একটি চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। তার সন্তোষজনক উত্তর না মেলায় ফের বৈঠকে বসেন ফোরামের সদস্যরা। সেখানেই FIR-এর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে খবর। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, লাবণী সরকার প্রমুখ। প্রসঙ্গত, এই আর্টিস্ট ফোরামের সদস্য ছিলেন রাহুল নিজেও।


```