Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
১৬-তে বিয়ে, থেমেছিল পড়াশোনা! অত্যাচারে সন্তান নিয়ে ঘর ছাড়া মেয়েটির সই আজ ভাগ্য লেখে গোটা শহরেরবিয়ের বিতর্ক পিছু ছাড়েনি, এদিকে নববর্ষে সকলের মন জয় করলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকাডিলিমিটেশন বিলের কপি পোড়ালেন স্ট্যালিন, আসন সংখ্যা অপরিবর্তিত রেখে মহিলা সংরক্ষণ চায় কংগ্রেসIPL 2026: জয়ের মধ্যে ইতিহাস কোহলির! ছক্কার রেকর্ডে রাহুলকে টপকে নতুন মাইলস্টোন'বেয়াদপদের এই ভাষাতেই উত্তর দিতে হয়', বালিতে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যাওয়া নিয়ে সাফাই শুভেন্দুরআইপিএল-ঝড়েও টপে ‘পরিণীতা’, টিআরপি তালিকায় এবার বদলের হাওয়া ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তবু সঞ্চয় সামান্য—ভোটের আগে নজরে সায়ন্তিকার সম্পত্তির পরিমাণমস্তিষ্কে জমাট বাঁধা রক্ত, যে কোনও মুহূর্তে ব্রেন স্ট্রোক হতে পারে কাম্বলির! বক্তব্য চিকিৎসকদেরলাহোরে লস্কর প্রতিষ্ঠাতা আমির হামজাকে গুলি ‘অজ্ঞাতপরিচয়’দের, আশঙ্কাজনক হাফিজ সইদের ‘ডান হাত’‘মা-বোনেদের সম্মান দিলেই দেশকে সম্মান জানানো হয়’, মহিলা বিল পেশের আগে বার্তা মোদীর

রাহুলের মৃত্যুতে দ্বিতীয় FIR দায়ের করতে গভীর রাতে তালসারি থানায় প্রসেনজিৎ-প্রিয়াঙ্কারা

গত রবিবার তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, যার উত্তর একসপ্তাহ পরও অধরা। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই কলকাতার রিজেন্ট পার্ক থানার পর তালসারি থানায় এফআইআর করতে পৌঁছলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। 

রাহুলের মৃত্যুতে দ্বিতীয় FIR দায়ের করতে গভীর রাতে তালসারি থানায় প্রসেনজিৎ-প্রিয়াঙ্কারা

রাহুল বন্দ্যোপাধ্যায়

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 April 2026 08:09

দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার তালসারিতে (Talsari) শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। তাঁর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, যার উত্তর একসপ্তাহ পরও অধরা। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়েরের পর তালসারি থানায় এফআইআর করতে পৌঁছলেন আর্টিস্ট ফোরামের (Tollywood Artist Forum) সদস্যরা। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা সরকার।

শনিবার রাত ১১টা নাগাদ তালসারি থানায় পৌঁছয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), যীশু সেনগুপ্ত-সহ টলিউডের বেশ কয়েকজন কলাকুশলী। ইতিমধ্যেই অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর।

শনিবার দুপুরেই  রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার গিয়ে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এদিন থানা চত্বরে দেখা যায়  প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, সৌরভ দাস, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিত, চন্দন সেন-সহ বহু অভিনেতা-অভিনেত্রীদের।

সেইসময়েই দ্য় ওয়াল খোঁজ নিয়ে জানতে পারে, সম্ভবত রিজেন্ট পার্ক থানা থেকেই প্রিয়াঙ্কা রওনা দিতে পারেন তালসারির উদ্দেশে। সেখানে গিয়েই FIR করবেন তিনি। তবে তিনি একা যাবেন না, সঙ্গে থাকার কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তেরও। সেইমতোই বিকেলেই তালসারির উদ্দেশে বেরিয়ে পড়েন তাঁরা এবং রাতের মধ্যে গন্তব্যে পৌঁছে যান।

প্রসঙ্গত, ঠিক কীভাবে মৃত্যু হল রাহুলের (Rahul Arunodoy Banerjee Death), তা জানানোর জন্য প্রযোজনা সংস্থাকে ১ তারিখ একটি চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। তার সন্তোষজনক উত্তর না মেলায় ফের বৈঠকে বসেন ফোরামের সদস্যরা। সেখানেই FIR-এর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে খবর। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, লাবণী সরকার প্রমুখ। প্রসঙ্গত, এই আর্টিস্ট ফোরামের সদস্য ছিলেন রাহুল নিজেও।


```