Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

'বেঁচে থাকতে কদর নেই, মরে গেলে ফুল দেবেন', রাহুলের পাশাপাশি নিজের ছবিতে মালা পরিয়ে প্রতিবাদ জিতুর

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে টেকনিশিয়ান স্টুডিওর সামনে নিজের ছবিতে মালা পরিয়ে প্রতিবাদ জিতু কামালের। আর্টিস্টস ফোরামের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন অভিনেতা।

'বেঁচে থাকতে কদর নেই, মরে গেলে ফুল দেবেন', রাহুলের পাশাপাশি নিজের ছবিতে মালা পরিয়ে প্রতিবাদ জিতুর

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 April 2026 17:48

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) অস্বাভাবিক মৃত্যুর তদন্ত এবং বিচার চেয়ে টলিউড যখন উত্তাল, ঠিক তখনই এক নজিরবিহীন প্রতিবাদী কাণ্ড ঘটিয়ে বসলেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শনিবার টেকনিশিয়ান স্টুডিওর সামনে প্রতিবাদ মিছিলে নিজের ছবিতে মালা পরিয়ে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন তিনি।

রাহুলের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে আর্টিস্টস ফোরাম এবং ইন্ডাস্ট্রির একাংশ যখন পথে নেমেছে, তখন জিতু কামাল সরাসরি তোপ দাগলেন খোদ ফোরামের বিরুদ্ধেই। তাঁর অভিযোগ, শিল্পীরা বিপদে পড়লে বা অসুস্থ হলে ফোরাম পাশে থাকে না, কিন্তু মৃত্যুর পর শোকপ্রকাশ করতে বা মিছিলে হাঁটতে তারা বেশ পটু।

মিছিলে রাহুলের ছবির পাশে নিজের সাদাকালো ছবিতে মালা পরিয়ে রাখার কারণ হিসেবে জিতু আক্ষেপের সুরে বলেন, "মরে যাওয়ার পর সবাই প্রতিবাদ করছে। আমারও এমন দশা হতে পারত।" কিছুদিন আগে তালসারিতে শুটিং চলাকালীন এক প্রযোজনা সংস্থার অপেশাদার আচরণের কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর দাবি, সেই সময় বারবার জানানো সত্ত্বেও আর্টিস্টস ফোরাম কোনো ব্যবস্থা নেয়নি বা তাঁর খোঁজ নেয়নি। তাই তাঁর এই প্রতিবাদ— যাতে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে জ্যান্ত অবস্থায় শিল্পীর কদর না থাকলেও, মরে গেলে ফোরাম ঠিকই মালা নিয়ে হাজির হবে।

 
অন্যদিকে, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সরব হয়েছে আর্টিস্টস ফোরাম। শনিবার দুপুরে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় এফআইআর (FIR) দায়ের করেছে তারা। ফোরামের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।
 


```