Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

থানা থেকে বেরিয়ে তালসারির উদ্দেশে রওনা দেবেন প্রিয়াঙ্কা! সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, হবে আরও এক FIR?

দ্য় ওয়াল খোঁজ নিয়ে জানতে পারে, সম্ভবত রিজেন্ট পার্ক থানা থেকেই প্রিয়াঙ্কা রওনা দিতে পারেন তালসারির উদ্দেশে। সেখানে গিয়েই FIR করবেন তিনি, বলেই প্রাথমিক সূত্রে মিলছে খবর। 

থানা থেকে বেরিয়ে তালসারির উদ্দেশে রওনা দেবেন প্রিয়াঙ্কা! সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, হবে আরও এক FIR?

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 4 April 2026 17:41

দ্য ওয়াল ব্যুরো: তালসারিতে শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই প্রেক্ষিতে তদন্তের (Rahul Arunodoy Banerjee News) দাবিতে আজ পথে নামল টলিপাড়া। অন্যদিকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে নিরপেক্ষ তদন্তের দাবিতে FIR করা হয় এদিন। শুক্রবার রাতে তড়িঘড়ি মিটিং ডেটে এমনটাই জানানো হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে (artist forum FIR)। শুক্রবার সন্ধ্যার পর ফোরামের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেই খবর।

শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের সঙ্গে উপস্থিত থাকতে দেখা গেল প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকেও। তিনিও সকলের সঙ্গে এলেন সেখানে। এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, সৌরভ দাস, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিত, চন্দন সেনসহ বহু অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তিনিও হাজির।

দ্য় ওয়াল খোঁজ নিয়ে জানতে পারে, সম্ভবত রিজেন্ট পার্ক থানা থেকেই প্রিয়াঙ্কা রওনা দিতে পারেন তালসারির উদ্দেশে। সেখানে গিয়েই FIR করবেন তিনি, বলেই প্রাথমিক সূত্রে মিলছে খবর। তবে তিনি একা যাবেন না, সঙ্গে থাকার কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তেরও। শোনা যাচ্ছে শনিবার বিকেলেই তাঁরা বেরিয়ে পড়বেুন তালসারির উদ্দেশে।

প্রসঙ্গত, ঠিক কীভাবে মৃত্যু হল রাহুলের (Rahul Arunodoy Banerjee Death), তা জানানোর জন্য প্রযোজনা সংস্থাকে ১ তারিখ একটি চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। তার সন্তোষজনক উত্তর না মেলায় ফের বৈঠকে বসেন ফোরামের সদস্যরা। সেখানেই FIR-এর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে খবর। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, লাবণী সরকার প্রমুখ। প্রসঙ্গত, এই আর্টিস্ট ফোরামের সদস্য ছিলেন রাহুল নিজেও।


```