ঠিক কীভাবে মৃত্যু হল রাহুলের (Rahul Arunodoy Banerjee Death), তা জানানোর জন্য প্রযোজনা সংস্থাকে ১ তারিখ একটি চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। তার সন্তোষজনক উত্তর না মেলায় ফের বৈঠকে বসেন ফোরামের সদস্যরা। সেখানেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
_0.jpeg.webp)
শেষ আপডেট: 4 April 2026 19:40
দ্য ওয়াল ব্যুরো: তালসারিতে শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই প্রেক্ষিতে তদন্তের (Rahul Arunodoy Banerjee News) দাবিতে আজ পথে নামছে টলিপাড়া। তার আগে আর্টিস্ট ফোরামের তরফ থেকে নিরপেক্ষ তদন্তের দাবিতে FIR করা হল। শুক্রবার রাতে তড়িঘড়ি মিটিং ডেটে এমনটাই জানানো হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে (artist forum FIR)। শুক্রবার সন্ধ্যার পর ফোরামের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেই খবর।
শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের সঙ্গে দেখা গেল প্রিয়াঙ্কা সরকারকেও। তিনিও সকলের সঙ্গে এলেন সেখানে। এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, সৌরভ দাস, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিতসহ বহু অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তিনিও হাজির। তবে শোনা গিয়েছিল তালসারিতে FIR করতে চলেছে প্রিয়াঙ্কা। এখন দেখার, ব্যক্তিগতভাবে কী পদক্ষেপ করেন তিনি। কলকাতার রিজেন্ট পার্ক থানায় একটি ‘জ়িরো’ এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঠিক কীভাবে মৃত্যু হল রাহুলের (Rahul Arunodoy Banerjee Death), তা জানানোর জন্য প্রযোজনা সংস্থাকে ১ তারিখ একটি চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। তার সন্তোষজনক উত্তর না মেলায় ফের বৈঠকে বসেন ফোরামের সদস্যরা। সেখানেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, লাবণী সরকার প্রমুখ। প্রসঙ্গত, এই আর্টিস্ট ফোরামের সদস্য ছিলেন রাহুল নিজেও।
ফোরামের তরফ থেকে শুক্রবার রাতে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, ''আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ১ এপ্রিল প্রথম চিঠি দেওয়া হয় প্রযোজনা সংস্থাকে। তার উত্তর ২ তারিখ আসলেও তাতে সন্তুষ্ট হতে পারেনি আর্টিস্ট ফোরাম। তাই ফের আইনি পরামর্শ নিয়ে আগামিকাল দুপুরে ফোরামের তরফ থেকে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করতে চলছে। দাবি, রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্ত।''
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ''রাহুলের চলে যাওয়াটা তো স্বাভাবিক নয়। এমন একটি দুর্ঘটনার পর আইনি নানা পদক্ষেপের কথা মাথায় করে আলোচনার পর এই সিদ্ধান্ত নিতে দু'দিন সময় লেগেছে। আর্টিস্ট ফোরামের তরফ থেকে ১ এপ্রিল একটি চিঠি পাঠানো হয়েছিল। আশা ছিল, একটা ঠিকঠাক উত্তর মিলবে। কিন্তু সেটা হয়নি। তাই আমরা একটা এফআইআর দায়ের করতে চলেছি।''

তিনি আরও বলেন, রাহুলের চলে যাওয়ার এই আঘাত সামলে উঠতে একটু সময় লেগেছে, তারপর আইনি পথ পেরিয়ে এই সিদ্ধান্ত নিতে ফোরামের কিছুটা সময় লেগেছে। ইতিমধ্যেই অনেক প্রশ্ন উঠেছে। আসল ঘটনাটি সামনে আসুক। কালই আন্দাজ দুপুর দুটোর পর নাগাদ দায়ের করা হবে অভিযোগ।
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস আগেই জানিয়েছিলেন, 'আর্টিস্ট ফোরাম (Artist Forum) ফেডারেশনের অন্তর্গত নয়, তাদের একজন সদস্যর মৃত্যুতে যতক্ষণ না ফোরাম কোনও ব্যবস্থা করছে, ফেডারেশনও সিদ্ধান্ত নিয়ে সন্দিহান! আর্টিস্ট ফোরামের এক প্রতিভাবান সদস্যের অকালে প্রয়াণের পর তারা কী পদক্ষেপ নিচ্ছে, সেই দিকেই আমরা অপেক্ষারত। আর্টিস্ট ফোরাম যতক্ষণ না কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ আমরা কার্যত স্থবির অবস্থায় রয়েছি।'
গত রবিবার তালসারিতে (Talsari) মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, অতিরিক্ত বালি ও জল ফুসফুসে ঢুকে পড়ায় ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। তবে সেদিন ঠিক কী ঘটেছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না এখনও। প্রযোজনা সংস্থা থেকে শুরু করে সহকর্মী, প্রত্যক্ষদর্শী- একের জনের বক্তব্য একেক রকম। তাতেই বাড়ছে বিতর্ক।