Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

রাহুল মদ্যপ অবস্থায় ছিলেন? সত্যিটা আমি জানি: সৌরভ পালধি

প্রায় দুবছর ধরে এক কথায় রাহুলের (Rahul Arunodoy Banerjee Death) সঙ্গে প্রায় সংসারই পেতে ফেলেছিলেন তিনি। রোজের রিহার্সাল, রোজের মিটিং, নাটক নিয়ে কত কত আলোচনা। সবটায় ছিলেন রাহুল। তাই তাঁর সম্প্রতিতে পরিবর্তনও লক্ষ্য করেছিলেন সৌরভ।

রাহুল মদ্যপ অবস্থায় ছিলেন? সত্যিটা আমি জানি: সৌরভ পালধি

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 4 April 2026 13:37

সায়নী পাল

প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায় (Rahul Arunodoy Banerjee News)। রবিবার তালসারিতে শুটিং করতে গিয়ে আর ফেরা হল না। অভিনেতার এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছে না গোটা বাংলা। একইভাবে শোকস্বব্ধ অভিনেতার বন্ধু তথা সহকর্মী সৌরভ পালধি (Saurav Palodhi)। গোটা ঘটনায় তিনি শোকস্তব্ধ ঠিকই, তবে মেনে নিতে পারছেন না, যে কথা বারবার উসকে দেওয়া হচ্ছে অভিনেতার নামে। শত শত প্রশ্নের মাঝে জায়গা করে নিয়েছে আরও এক প্রশ্ন-- তিনি মদ্যপ অবস্থায় ছিলেন? দ্য ওয়ালে এর তীব্র প্রতিবাদ করলেন নাট্যকার।

প্রায় দুবছর ধরে এক কথায় রাহুলের (Rahul Arunodoy Banerjee Death) সঙ্গে প্রায় সংসারই পেতে ফেলেছিলেন তিনি। রোজের রিহার্সাল, রোজের মিটিং, নাটক নিয়ে কত কত আলোচনা। সবটায় ছিলেন রাহুল। তাই তাঁর সম্প্রতিতে পরিবর্তনও লক্ষ্য করেছিলেন সৌরভ।

‘কেন এই মিথ্যে উসকে দেওয়া হচ্ছে?’

সৌরভের কথায়, ‘উনি তো নিজেই স্বীকার করেছিলেন, এই সমস্যাটা ছিল। এটা একটা রোগ, যেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন রাহুলদা। আমায় এসে বলতেন, ‘সৌরভ তিনমাস হয়ে গেল কিন্তু, স্পর্শ করিনি’। আমাদের একটা গেটটুগেদার ছিল, সেদিন পর্যন্ত তিনি গ্লাসটা ধরেননি। এটা যে মিথ্যে সেটা প্রমাণিত। কারণ ময়নাতদন্তের রিপোর্টেও তেমন কোনও উল্লেখ নেই। আমার রাগের কারণ,  এই আলোচনাটাকে উসকে দিয়ে বাকি অনেকের সুবিধে করে দেওয়া হচ্ছে। এটাতে আমার অসুবিধে হচ্ছে। কার কথায় এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, রাহুলদা মদ্যপ ছিলেন, জানি না, এটা দুর্ভাগ্যজনক। এই আলোচনা তোলাটাই অপরাধ। এই প্রশ্ন তোলাটাই অপরাধ।’

প্রসঙ্গত, রবিবার যখন রাহুল অরুণোদয়ের মৃত্যুর খবর সামনে আসে, সকলেই প্রযোজনা সংস্থা, সেখান উপস্থিত কলাকুশলিদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। তবে কারও কথার সঙ্গে সেদির কারও কথা মেলেনি। কেউ বলেছিলেন প্যাকআপের পর তিনি নিজে থেকে গিয়েছিলেন। কেউ বলেন, তিনি নিজেই জলে গিয়েছিলেন। কেউ বলেন দ্রোনের কোনও শট ছিল না। কারও কথায়, জলের শট নাকি তিনিই চেয়েছিলেন। 

কেউ কেউ আবার তিনি মদ্যপ ছিলেন এই ইঙ্গিতও করেছিলেন। সেই মিথ্যে মানতে নারাজা সৌরভ। স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানান। দ্য় ওয়ালকে আক্ষেপের সুরে, ‘কথাটাগুলো বলে হালকা লাগছে। তাঁর এই লড়াইটা মিথ্যে করে দেবেন না। উনি ছেড়ে দিয়েছিলেন। আমি জানি, আমরা জানি।’


```