Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

‘আমার রাজ্যে বিচার চাইলে পাওয়া যায় না, তাও চাইব’, রাহুলের মৃত্যুতে বিস্ফোরক সৌরভ পালধি

পরিস্থিতি কঠিন, মানতে নারাজ নন সৌরভ, বিচার চাইতে তিনি পিছপা হবেন না। যদিও তাঁর বিশ্বাস এরাজ্য়ে বিচার মেলে না। বহু প্রশ্নের উত্তর মানুষ আজও খুঁজছে।

‘আমার রাজ্যে বিচার চাইলে পাওয়া যায় না, তাও চাইব’, রাহুলের মৃত্যুতে বিস্ফোরক সৌরভ পালধি

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 4 April 2026 13:03

সায়নী পাল

‘রাহুলদা নেই, এটা ভাবতেই চাইছি না, রাহুলদা আছে...’

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunodoy Banerjee News) তিনি কাছ থেকে চিনতেন। বন্ধু-সহকর্মীর এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না নাট্যকার সৌরভ পালধি (Saurav Palodhi)। রবিবার সন্ধ্যায় এ খবর আসার পর থেকেই একের পর এক প্রশ্ন। যার উত্তর... এখনও মেলেনি, সে উত্তর খুঁজছেন তিনিও। তবে মেনে নিতে পারছেন না, কেন সকলে চুপ! কেনই বা নানা জনের নানা মত? একবুক যন্ত্রণা নিয়ে দ্য ওয়ালে ক্ষোভ উগরে দিলেন সৌরভ পালোধি।

‘বয়ান সাজাতে হল?’

প্রযোজনা সংস্থাকে দায় নিতে হবে। একবাক্যে এ দাবি সকলের। গোটা বাংলা তাদের পদক্ষেপের অপেক্ষায়। কিন্তু কোথায় তারা? সৌরভ পালোধির কথায়, ‘প্রশ্ন অনেক, তবে বয়ান তো বয়ান হবে। কেন এত দেরি হল? তাহলে কি আইনজীবীর সঙ্গে কথা বলে বয়ান সাজাতে হল? আমি তো সহকর্মীকে হারালাম। আমি বলছি না কেউ মেরে ফেলেছে। তবে নিরাপত্তা না থাকা, অনুমতি না থাকা, কোনও বিপদ ঘটলে, সেটাকে সামলে ওঠার ব্যবস্থা না থাকা তো মেরে ফেলার সমান। এই আলোচনাটা বেশি হোক।’

‘কেন চুপ? কাজের ভয়?’

রাহুলের মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই ঘণ্টায় ঘণ্টায় পাল্টাতে থাকে তথ্য। কখনও সামনে আসে, প্যাকআপের পর তিনি নিজে থেকে গিয়েছিলেন। কেউ বলে, তিনি নিজেই জলে গিয়েছিলেন। কেউ বলেন দ্রোনের কোনও শট ছিল না। কারও কথায়, জলের শট নাকি তিনিই চেয়েছিলেন। তাহলে কোনটা সত্যি? যেখানে ইউনিটের এত মানুষ উপস্থিত ছিলেন, সেখানে একটা সহজ সত্যি কেন বেরিয়ে এল না? প্রশ্ন তুললেন সৌরভ পালোধি।

বললেন, ‘কেউ বলছে না সত্যি কথাটা। আমার পরিস্থিতিটাই ভাল লাগছে না। কেন চুপ? কাজের ভয়? প্রযোজনা সংস্থাকে উত্তর দিতে হবে। অনুমতি না থাকলে, কেন শুটিং হল। প্যাক আপ হয়েছে কি হয়নি, সেটাই বলতে পারছে না। তারমানে একটা কিছু চেপে দেওয়া চেষ্টা হচ্ছে।’

পরিস্থিতি কঠিন, মানতে নারাজ নন সৌরভ, বিচার চাইতে তিনি পিছপা হবেন না। যদিও তাঁর বিশ্বাস এরাজ্য়ে বিচার মেলে না। বহু প্রশ্নের উত্তর মানুষ আজও খুঁজছে। সৌরভ পালধিও চান, সেই সকল প্রশ্নের উত্তর। যদিও গলায় তাঁর আক্ষেপের সুর। বললেন, ‘আমার রাজ্যে বিচার চাইলে পাওয়া যায় না। জানি, তাও চাইব। যা ভুল হয়েছে সেটা সামনে আসুক।’

তিনি একদিকে যেমন চাইছেন, সত্যি সামনে আসুক, তেমনই পাশাপাশি চাইছেন, রাহুলের কাজকে বাঁচিয়ে রাখতে। তিনি চান, রাহুলের লেখা নিয়ে আরও কাজ হোক। ‘যে জানলাগুলোর আকাশ ছিল’-র মঞ্চে তিনি রাহুলকে বাঁচিয়ে রাখতে চান। তাই সেদিকেও নজর দিয়েছেন। 


```